সর্বশেষ

জাতীয়

মুন্সীগঞ্জে মুক্তিযোদ্ধাদের সঙ্গে প্রতিমন্ত্রী ইশরাক হোসেনের মতবিনিময়

মুহাম্মদ নুরুন্নবী মুন্না, মুন্সীগঞ্জ
মুহাম্মদ নুরুন্নবী মুন্না, মুন্সীগঞ্জ

বুধবার, ৬ মে, ২০২৬ ৩:৫৬ অপরাহ্ন

শেয়ার করুন:
মুন্সীগঞ্জ, ৬ মে: মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ইশরাক হোসেন এমপি বুধবার মুন্সীগঞ্জ জেলা সফরকালে বীর মুক্তিযোদ্ধাদের সঙ্গে এক গুরুত্বপূর্ণ মতবিনিময় সভায় অংশ নেন।

জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত এ সভায় তিনি প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। সভায় বিশেষ অতিথি ছিলেন মুন্সীগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য মো. কামরুজ্জামান। এছাড়া উপস্থিত ছিলেন জেলা প্রশাসক (ভারপ্রাপ্ত) মৌসুমী মাহবুব, পুলিশ সুপার মো. মেনহাজুল আলম (পিপিএম), জেলা পরিষদের প্রশাসক এ কে এম ইরাদত, জেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের আহ্বায়ক মহসীন মিয়াসহ জেলার বীর মুক্তিযোদ্ধারা।

সভায় প্রতিমন্ত্রী ইশরাক হোসেন বলেন, বীর মুক্তিযোদ্ধাদের আত্মত্যাগের বিনিময়ে অর্জিত দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় সরকার দৃঢ় প্রতিজ্ঞ। তিনি মুক্তিযোদ্ধাদের কল্যাণে চলমান কার্যক্রম আরও জোরদারের আশ্বাস দেন।

এসময় মুক্তিযোদ্ধারা তাঁদের বিভিন্ন সমস্যা, প্রত্যাশা ও প্রস্তাব তুলে ধরেন। প্রতিমন্ত্রী মনোযোগ দিয়ে তাঁদের বক্তব্য শোনেন এবং বিষয়গুলো গুরুত্বসহকারে বিবেচনার আশ্বাস প্রদান করেন।

মতবিনিময় সভা শেষে প্রতিমন্ত্রী মুন্সীগঞ্জের মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবন পরিদর্শন করেন। তিনি ভবনের অবকাঠামো, সেবার মান এবং মুক্তিযোদ্ধাদের জন্য প্রদত্ত সুবিধা সরেজমিনে পর্যালোচনা করেন। পাশাপাশি সংশ্লিষ্ট কর্মকর্তাদের রক্ষণাবেক্ষণ জোরদার, সেবার মানোন্নয়ন এবং মুক্তিযোদ্ধা ও তাঁদের পরিবারের জন্য আরও উন্নত পরিবেশ নিশ্চিত করতে প্রয়োজনীয় নির্দেশনা দেন।

১২৪ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
জাতীয় নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন