সর্বশেষ

সারাদেশ

ঘোড়ার গাড়িতে বিদায়: ৪০ বছরের শিক্ষকতার স্মরণীয় সম্মাননা

এ এম মিজানুর রহমান বুলেট, কলাপাড়া (পটুয়াখালী)
এ এম মিজানুর রহমান বুলেট, কলাপাড়া (পটুয়াখালী)

বৃহস্পতিবার, ৭ মে, ২০২৬ ১:৫৫ পূর্বাহ্ন

শেয়ার করুন:
পটুয়াখালীর মহিপুর থানার লতাচাপলী ইউনিয়নের ৭৮ নং খাজুরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ ছগির আহমেদ শাহাবুদ্দিনকে অবসরজনিত ব্যতিক্রমী বিদায়ী সংবর্ধনা প্রদান করা হয়েছে।

বুধবার (৬ মে) সকাল ৯টায় বিদ্যালয়ের মিলনায়তনে আয়োজিত এ বিদায়ী অনুষ্ঠানে শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের উপস্থিতিতে এক আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়। দীর্ঘ ৪০ বছরের শিক্ষকতা জীবনের শেষে তাকে রাজকীয়ভাবে বিদায় জানানো হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয় পরিচালনা কমিটির সাবেক সভাপতি আলী আক্কাস হাওলাদার। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৭নং লতাচাপলী ইউনিয়ন বিএনপির সভাপতি মহিউদ্দিন মুসুল্লি সুলতান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক সেলিম হাওলাদার এবং সংরক্ষিত আসনের নারী ইউপি সদস্য রাহিমা আক্তার রুপা। এছাড়াও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ অনুষ্ঠানে অংশ নেন।

সাবেক ও বর্তমান শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক এবং এলাকাবাসীর স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে অনুষ্ঠানটি এক মিলনমেলায় পরিণত হয়। বক্তারা বিদায়ী প্রধান শিক্ষকের সততা, নিষ্ঠা এবং শিক্ষার মানোন্নয়নে তার অসামান্য অবদানের কথা শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন।

অনুষ্ঠানের এক পর্যায়ে শিক্ষক মোহাম্মদ ছগির আহমেদ শাহাবুদ্দিন শিক্ষার্থীদের ভালোবাসায় আবেগাপ্লুত হয়ে পড়েন, যা উপস্থিত সবাইকে গভীরভাবে স্পর্শ করে।

শেষে তাকে ফুলেল শুভেচ্ছা, সম্মাননা ক্রেস্ট ও উপহার প্রদান করা হয়। পরে ঘোড়ার গাড়িতে করে তাকে তার নিজ বাড়িতে পৌঁছে দেওয়া হয়। এ ব্যতিক্রমী বিদায় আয়োজনটি এলাকাবাসীর কাছে দীর্ঘদিন স্মরণীয় হয়ে থাকবে বলে উপস্থিত সবাই মত প্রকাশ করেন।

২৯৫ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন