সর্বশেষ

জাতীয়

অন্তর্বর্তী সরকারের সময়ে দায়ের মামলা যাচাইয়ের নির্দেশ, তালিকা চেয়েছে সরকার

স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার

বুধবার, ৬ মে, ২০২৬ ১০:০৩ অপরাহ্ন

শেয়ার করুন:
২০২৪ সালের ৫ আগস্টের পর গণঅভ্যুত্থান-পরবর্তী অন্তর্বর্তী সরকারের সময়ে দায়ের হওয়া মামলাগুলোর জেলাভিত্তিক তথ্য চেয়েছে সরকার।

এসব মামলা যাচাই-বাছাই করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

বুধবার (৬ মে) রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে চার দিনব্যাপী জেলা প্রশাসক (ডিসি) সম্মেলনে স্বরাষ্ট্র মন্ত্রণালয়-সম্পর্কিত অধিবেশন শেষে সাংবাদিকদের তিনি এ তথ্য জানান।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ৫ আগস্টের পর বৈষম্যবিরোধী আন্দোলনের সঙ্গে সংশ্লিষ্ট বেশ কিছু মামলা হয়েছে, যার মধ্যে গণহত্যার মামলা এবং আওয়ামী ফ্যাসিবাদী বিভিন্ন মানবতাবিরোধী অপরাধের অভিযোগও রয়েছে। এসব মামলার জেলাভিত্তিক সংখ্যা জানাতে ডিসিদের কাছে তালিকা চাওয়া হয়েছে।

তিনি আরও জানান, রিমোট জেলাগুলোতে মামলা তুলনামূলক কম হলেও মহানগরগুলোতে বেশি মামলা হয়েছে। এসব মামলার যাচাই-বাছাই করে প্রকৃত আসামি চিহ্নিত করা হবে। তদন্ত কর্মকর্তারা বিষয়টি খতিয়ে দেখবেন, যাতে দ্রুত মামলা নিষ্পত্তি করা যায়।

মন্ত্রী বলেন, অনেক মামলায় হাজার হাজার ব্যক্তিকে আসামি করা হয়েছে। উদ্দেশ্যপ্রণোদিতভাবে যাদের অন্তর্ভুক্ত করা হয়েছে, তাদের অব্যাহতির সুপারিশ করা হবে। পুরো প্রক্রিয়াটি আইনগতভাবে সম্পন্ন করা হবে।

মামলার তথ্য পাঠানোর সময়সীমা প্রসঙ্গে তিনি জানান, ডিসিদের দ্রুততম সময়ের মধ্যে তথ্য দিতে বলা হয়েছে। তবে মৌখিকভাবে সর্বোচ্চ এক মাস সময় দেওয়া হয়েছে। কেউ দেরি করলে ন্যায়বিচারের স্বার্থে তা বিবেচনা করা হবে বলেও জানান তিনি।

উল্লেখ্য, জুলাই অভ্যুত্থানে আওয়ামী লীগ ক্ষমতাচ্যুত হওয়ার পর ২০২৪ সালের ৮ আগস্ট অধ্যাপক মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার গঠিত হয়। পরবর্তীতে ফেব্রুয়ারির নির্বাচনের মাধ্যমে বিএনপি সরকার গঠন করার আগ পর্যন্ত ওই সরকার দায়িত্ব পালন করে।

২০৫ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
জাতীয় নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন