সর্বশেষ

সারাদেশ

বেনাপোল সীমান্তে অনুপ্রবেশ ও চোরাচালান রোধে বিজিবির নিরাপত্তা জোরদার

শেখ ফারহান সাদাফ, বেনাপোল, যশোর
শেখ ফারহান সাদাফ, বেনাপোল, যশোর

বৃহস্পতিবার, ৭ মে, ২০২৬ ২:০৭ পূর্বাহ্ন

শেয়ার করুন:
ভারত থেকে অবৈধ অনুপ্রবেশ ও চোরাচালান প্রতিরোধে যশোরের শার্শা উপজেলা এবং বেনাপোল সীমান্তে নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

অনুপ্রবেশ ও চোরাচালান ঠেকাতে যশোর ৪৯ বিজিবি এবং খুলনা ২১ বিজিবির আওতাধীন প্রায় ১০২ কিলোমিটার সীমান্তজুড়ে কঠোর নজরদারি বৃদ্ধি করা হয়েছে। একই সঙ্গে অতিরিক্ত বিজিবি সদস্য মোতায়েন করা হয়েছে।

বিশেষ করে বেনাপোল সীমান্তের রঘুনাথপুর, শিকারপুর, সাদীপুর, ঘিবা, পুটখালী, পাঁচভুলট ও গোগা এলাকায় অতিরিক্ত বিজিবি সদস্য মোতায়েন করা হয়েছে। এসব এলাকায় টহল কার্যক্রম আরও জোরদার করা হয়েছে এবং সার্বক্ষণিক নজরদারি অব্যাহত রাখা হয়েছে।

যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম মোহাম্মদ সাইফুল আলম খান জানান, সীমান্তে যেকোনো ধরনের অনুপ্রবেশ ও অপরাধ দমনে বিজিবি সতর্ক অবস্থানে রয়েছে। তিনি বলেন, “সীমান্তে কঠোর নজরদারি চলছে, যাতে কোনো অপরাধী অনুপ্রবেশ করতে না পারে। এ কারণে বিজিবির এই বাড়তি তৎপরতায় সীমান্ত এলাকার নিরাপত্তা পরিস্থিতি আরও জোরদার হয়েছে।”

১৮৮ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন