সর্বশেষ

সারাদেশ

মানিকগঞ্জে মাছ চুরির অভিযোগে আটক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

স্টাফ রিপোর্টার, মানিকগঞ্জ
স্টাফ রিপোর্টার, মানিকগঞ্জ

বুধবার, ৬ মে, ২০২৬ ৪:০৫ অপরাহ্ন

শেয়ার করুন:
মানিকগঞ্জ সদর উপজেলায় মাছ চুরির অভিযোগে আটক এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহতের নাম কৃষ্ণ রাজবংশী (৩৫)। তিনি সদর পৌরসভার বান্দুটিয়া মাঝিপাড়া এলাকার ক্ষুদিরাম রাজবংশীর ছেলে।

বুধবার (৬ মে) সন্ধ্যার দিকে মানিকগঞ্জ সদর থানার পুলিশ তরা বিল্টু স্মৃতি হাটের ব্যবস্থাপনা কমিটির কার্যালয় থেকে মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মানিকগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠায়।

স্থানীয় সূত্রে জানা যায়, তরা মাছের আড়তে মাছ চুরির অভিযোগে কৃষ্ণ রাজবংশীসহ দুইজনকে আটক করে বাজার ব্যবস্থাপনা কমিটির লোকজন। পরে একজনকে তার অভিভাবকদের জিম্মায় ছেড়ে দেওয়া হলেও কৃষ্ণ রাজবংশীকে কার্যালয়ে আটকে রাখা হয় বলে অভিযোগ ওঠে। এরপর তিনি সেখানে ফ্যানের সঙ্গে গামছা পেঁচিয়ে আত্মহত্যা করেছেন বলে দাবি করা হয়।

ঘটনার পর স্থানীয়দের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। প্রত্যক্ষদর্শীদের অভিযোগ, মরদেহ হাসপাতালে নেওয়ার কথা বলে সরিয়ে নেওয়ার চেষ্টা করা হলেও স্থানীয়রা বাধা দেন। পরে বাজার কমিটির লোকজন ঘটনাস্থল ত্যাগ করে।

স্থানীয় যুবক রেদওয়ান মামুন বলেন, সকালে দুইজনকে মাছ চুরির অভিযোগে আটক করা হয়। পরে একজনকে ছেড়ে দেওয়া হলেও আরেকজনকে অফিসে আটকে রাখা হয় এবং দুপুরের দিকে তাকে ঝুলন্ত অবস্থায় পাওয়া যায়। পরে তাকে সরিয়ে নেওয়ার চেষ্টা হলে স্থানীয়রা বাধা দেন।

এ বিষয়ে তরা বিল্টু স্মৃতি বাজার ব্যবস্থাপনা কমিটির সাধারণ সম্পাদক বেলাল হোসেন বলেন, সকালে দুইজনকে মাছ চুরির অভিযোগে আটকের খবর শুনেছি। পরে একজনকে জিম্মায় ছেড়ে দেওয়া হয়, তবে আরেকজন কীভাবে মারা গেল সে বিষয়ে তিনি অবগত নন বলে দাবি করেন।

মানিকগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইকরাম হোসেন জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠিয়েছে। তিনি বলেন, ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।

১২২ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন