সর্বশেষ

সারাদেশ

গোপালগঞ্জে ধান কেটে ঘরে তুলে দিলো ছাত্রদল নেতাকর্মীরা

বাদল সাহা, গোপালগঞ্জ
বাদল সাহা, গোপালগঞ্জ

বুধবার, ৬ মে, ২০২৬ ১০:৫৪ অপরাহ্ন

শেয়ার করুন:
গোপালগঞ্জ সদর উপজেলার ঘোষেরচর গ্রামের কৃষক হাবিল মোল্যা এ বছর ২ বিঘা জমিতে বোরো ধানের আবাদ করেছেন।

তার ক্ষেতজুড়ে এখন সোনালী পাকা ধান দোল খাচ্ছে। তবে গত কয়েক দিনের দুর্যোগপূর্ণ আবহাওয়া এবং শ্রমিক সংকটের কারণে পাকা ধান ঘরে তোলা নিয়ে তিনি দুশ্চিন্তায় ছিলেন।

কৃষক হাবিল মোল্যার এই দুর্দশার খবর জানতে পেরে গোপালগঞ্জ পৌর ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক রানা মোল্যার নেতৃত্বে একদল নেতাকর্মী তার পাশে দাঁড়ায়। আজ বুধবার (৬ মে) দুপুরে রানা মোল্যার নেতৃত্বে ২০ জনের একটি দল কৃষক হাবিল মোল্যার ২ বিঘা জমির পাকা ধান কেটে দেন।

পরে তারা কাটা ধান মাঠ থেকে সংগ্রহ করে কৃষকের বাড়িতে পৌঁছে দেন। এতে কৃষক বড় ধরনের ক্ষতির হাত থেকে রক্ষা পান এবং স্বস্তি প্রকাশ করেন।

এ সময় পৌর ছাত্রদলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

পৌর ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক রানা মোল্যা বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান কৃষকদের পাশে থাকার জন্য নেতাকর্মীদের নির্দেশ দিয়েছেন। গোপালগঞ্জ-২ আসনের সংসদ সদস্য ডা. কে এম বাবর এবং জেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক সাইফুল ইসলামের নির্দেশনায় তারা কৃষকদের ধান কেটে দিচ্ছেন। তিনি আরও বলেন, কোনো কৃষক যদি শ্রমিক সংকটে পড়েন, তাহলে তাদের খবর দিলে তারা গিয়ে ধান কেটে দেবেন। যতদিন পর্যন্ত ধান মাঠে থাকবে, এই কার্যক্রম চলবে।

অন্যদিকে কৃষক হাবিল মোল্যা বলেন, এবছর তার বোরো ধানের ফলন ভালো হয়েছে এবং সব ধানই পেকে গেছে। তবে আবহাওয়া ও শ্রমিক সংকটের কারণে ধান কেটে ঘরে তুলতে পারছিলেন না। ছাত্রদল নেতাকর্মীরা তার পাশে দাঁড়িয়ে ধান কেটে দেওয়ায় তিনি খুশি হয়েছেন এবং সময়মতো ধান ঘরে তুলতে পেরেছেন।

১৮৩ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন