সর্বশেষ

সারাদেশ

কুষ্টিয়ায় চ্যানেল ২৪ টেলিভিশন অফিসে চুরি, ল্যাপটপসহ গুরুত্বপূর্ণ সরঞ্জাম লুট

রবিউল ইসলাম হৃদয়, কুষ্টিয়া 
রবিউল ইসলাম হৃদয়, কুষ্টিয়া 

বুধবার, ৬ মে, ২০২৬ ৯:২২ পূর্বাহ্ন

শেয়ার করুন:
কুষ্টিয়ায় চ্যানেল ২৪ টেলিভিশনের কুষ্টিয়া অফিসে চুরির ঘটনা ঘটেছে। আজ বুধবার সকালে অফিসটি খুলতে গিয়ে বিষয়টি প্রথম নজরে আসে।

এ ঘটনায় তিনটি ল্যাপটপ, একটি ব্যাগ ও একটি মেমোরি কার্ড চুরি হয়েছে বলে জানা গেছে। এছাড়া অফিসের বিভিন্ন কক্ষ তছনছ করা হয়েছে এবং গুরুত্বপূর্ণ কাগজপত্র এলোমেলো অবস্থায় পাওয়া গেছে।

অফিস সূত্রে জানা যায়, মঙ্গলবার দিবাগত রাতের কোনো এক সময় কুষ্টিয়া পৌরসভার সামনের এলাকায় অবস্থিত চ্যানেল ২৪ টেলিভিশনের কুষ্টিয়া অফিসের পেছনের জানালার গ্রিল কেটে ভেতরে প্রবেশ করে চোরচক্র। এরপর তারা অফিসের ভেতরে থাকা তিনটি ল্যাপটপ, একটি ব্যাগ এবং একটি মেমোরি কার্ড নিয়ে যায়। একই সঙ্গে আলমারিতে থাকা বিভিন্ন গুরুত্বপূর্ণ নথিপত্রও এলোমেলো করে রাখা হয়।

চোরচক্র গ্রিল ভেঙে অফিস কক্ষে প্রবেশ করে। ভাঙা অংশ দেখাচ্ছেন এক ব্যক্তি।

এ ধরনের চুরির ঘটনায় অফিসের কর্মকর্তা-কর্মচারীরা হতবাক হয়ে পড়েছেন।

ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ। কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কবির হোসেন মাতুব্বর বলেন, “ঘটনার পর আমরা পরিদর্শন করেছি। বিষয়টি তদন্তে পুলিশ কাজ করছে।”

ঘটনার প্রকৃত কারণ উদ্‌ঘাটনে তদন্ত অব্যাহত রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

১৪৪ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন