সর্বশেষ

সারাদেশ

কাশিয়ানীতে বাসের ধাক্কায় মোটরসাইকেল চালকের মৃত্যু

বাদল সাহা, গোপালগঞ্জ
বাদল সাহা, গোপালগঞ্জ

বুধবার, ৬ মে, ২০২৬ ৯:০৩ অপরাহ্ন

শেয়ার করুন:
গোপালগঞ্জের কাশিয়ানীতে বাসের ধাক্কায় বিনয় কৃষ্ণ বিশ্বাস (৫৪) নামে এক মোটরসাইকেল চালকের মৃত্যু হয়েছে।

আজ বুধবার (৬ মে) সকালে ঢাকা–খুলনা মহাসড়কের কাশিয়ানী উপজেলার তিলছড়া বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত বিনয় কৃষ্ণ বিশ্বাস কাশিয়ানী উপজেলার ওড়াকান্দি ইউনিয়নের ঘৃতকান্দি গ্রামের রবীন্দ্রনাথ বিশ্বাসের ছেলে। তিনি পারকরফা জালালিয়া মাদ্রাসার অফিস সহকারী হিসেবে কর্মরত ছিলেন।

কাশিয়ানীর ভাটিয়াপাড়া হাইওয়ে পুলিশের সার্জেন্ট মোঃ আব্দুল গাফফার জানান, বিনয় কৃষ্ণ বিশ্বাস সকালে বাড়ি থেকে মোটরসাইকেলে করে তার কর্মস্থল পারকরফা জালালিয়া মাদ্রাসার দিকে যাচ্ছিলেন। পথে ঘটনাস্থলে পৌঁছালে পিছন দিক থেকে ঢাকাগামী দোলা পরিবহনের একটি বাস তাকে ধাক্কা দেয়। এতে তিনি সড়কে ছিটকে পড়ে গুরুতর আহত হন।

পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে কাশিয়ানী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

২০২ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন