সর্বশেষ

সারাদেশ

সাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদে চাঁপাইনবাবগঞ্জে বিক্ষোভ, গ্রেপ্তারের দাবি

আশরাফুল ইসলাম, চাঁপাইনবাবগঞ্জ
আশরাফুল ইসলাম, চাঁপাইনবাবগঞ্জ

বুধবার, ৬ মে, ২০২৬ ৮:২৩ অপরাহ্ন

শেয়ার করুন:
চাঁপাইনবাবগঞ্জে দুই সাংবাদিকের ওপর হামলার ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের দাবিতে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার সকাল সাড়ে ১১টায় জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে ‘সাংবাদিক সমাজ’-এর ব্যানারে এই কর্মসূচি পালন করেন জেলার বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা।

বক্তারা জানান, চায়ের দোকানে বসে চা পান করার সময় পরিকল্পিতভাবে দুই সাংবাদিকের ওপর হামলা চালানো হয়। অভিযোগ করা হয়, হত্যা ও ছিনতাইসহ ৯টি মামলার আসামি এবং শীর্ষ সন্ত্রাসী রাব্বির নেতৃত্বে এ হামলা সংঘটিত হয়েছে। ঘটনার পাঁচ দিন পেরিয়ে গেলেও পুলিশ এখনো হামলাকারীদের গ্রেপ্তার করতে পারেনি।

সাংবাদিক নেতারা আরও অভিযোগ করেন, আইনশৃঙ্খলা বাহিনীর সোর্স হিসেবে কাজ করার কারণে রাব্বি ও তার সহযোগীরা প্রকাশ্যে ঘুরে বেড়ালেও তাদের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা নেওয়া হচ্ছে না। পুলিশের ভূমিকা নিয়ে তারা উদাসীনতা ও পক্ষপাতিত্বের অভিযোগ তোলেন।

প্রতিবাদ সভা থেকে আগামী ৭২ ঘণ্টার মধ্যে প্রধান আসামিসহ সকল হামলাকারীকে গ্রেপ্তারের দাবি জানানো হয়। অন্যথায় কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন বক্তারা।

সভায় বক্তব্য দেন চাঁপাইনবাবগঞ্জ প্রেসক্লাবের সভাপতি গোলাম মোস্তফা মন্টু, জেলা প্রেসক্লাবের সভাপতি হোসেন শাহনেওয়াজ, দৈনিক চাঁপাই দর্পণের সম্পাদক আশরাফুল হক রঞ্জু, চাঁপাই চিত্রের সম্পাদক কামাল উদ্দিন, সিটি প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মেহেদী হাসান, চাঁপাইনবাবগঞ্জ টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মনোয়ার হোসেন এবং জিটিভি প্রতিনিধি মো. আশরাফুল ইসলামসহ অন্যান্যরা।

১৮৫ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন