সর্বশেষ

সারাদেশ

নেত্রকোণায় শিক্ষার্থী ধর্ষণ: আত্মগোপনে থাকা অভিযুক্ত শিক্ষক গ্রেপ্তার

আওলাদ রুবেল, ময়মনসিংহ 
আওলাদ রুবেল, ময়মনসিংহ 

বুধবার, ৬ মে, ২০২৬ ৮:১২ অপরাহ্ন

শেয়ার করুন:
নেত্রকোণার মদন উপজেলায় এক শিশু শিক্ষার্থীকে ধর্ষণের পর অন্তঃসত্ত্বা হওয়ার ঘটনায় দেশজুড়ে ব্যাপক তোলপাড় সৃষ্টি হয়।

এই ঘটনায় গ্রেপ্তার এড়াতে আত্মগোপনে থাকা মূল অভিযুক্ত মাদরাসা শিক্ষক আমানুল্লাহ মাহমুদী ওরফে সাগরকে (৩০) অবশেষে গ্রেপ্তার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)। র‍্যাবের ছায়াতদন্তে অভিযুক্ত ধরা পড়ায় ভুক্তভোগীর পরিবারে স্বস্তি ফিরে এসেছে।

বুধবার (৬ মে) দুপুর সোয়া ১২টার দিকে ময়মনসিংহ নগরীর বাইপাসে অবস্থিত র‍্যাব-১৪ এর সদর দপ্তরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই তথ্য নিশ্চিত করেন ব্যাটালিয়নের অধিনায়ক ও অতিরিক্ত ডিআইজি নয়মুল হক।

গ্রেপ্তারের বিস্তারিত সংবাদ সম্মেলনে জানানো হয়, ঘটনার পর থেকেই গ্রেপ্তার এড়াতে অভিযুক্ত শিক্ষক আত্মগোপনে চলে যান। তবে র‍্যাবের কড়া গোয়েন্দা নজরদারিতে অবশেষে বুধবার ভোররাতে ময়মনসিংহের গৌরীপুর উপজেলার সোনামপুর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করতে সক্ষম হয় র‍্যাব।

র‍্যাব অধিনায়ক নয়মুল হক আরও জানান, গ্রেপ্তারের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদে তার কাছ থেকে চাঞ্চল্যকর কোনো তথ্য পাওয়া যায়নি। তবে ঘটনার সঙ্গে তার সম্পৃক্ততার বিষয়ে তাকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে।

ঘটনার বিবরণ সূত্রমতে, অভিযুক্ত আমানুল্লাহ মাহমুদী ওরফে সাগর মদন উপজেলার 'হযরত ফাতেমা তুজ্জহুরা মহিলা কওমি মাদরাসা'র প্রতিষ্ঠাতা ও শিক্ষক এবং ভুক্তভোগী শিশুটি ওই মাদরাসারই ছাত্রী। ঘটনার দিন শিশুটি মাদরাসা সংলগ্ন মসজিদের বারান্দা ঝাড়ু দিচ্ছিল। সে সময় অভিযুক্ত শিক্ষক তাকে নিজ কক্ষে ডেকে নিয়ে জোরপূর্বক ধর্ষণ করেন।

অভিযুক্তের দাবি গ্রেপ্তারের পর অভিযুক্ত শিক্ষক আমানুল্লাহ মাহমুদী দাবি করেছেন, তিনি এই ঘটনার সঙ্গে জড়িত নন। ডিএনএ (DNA) পরীক্ষার মাধ্যমেই এর প্রমাণ মিলবে বলে তিনি জানান।

এদিনের সংবাদ সম্মেলনে র‍্যাব কর্মকর্তা ইশতিয়াক ও নাজমুলসহ প্রিন্ট, ইলেকট্রনিক এবং অনলাইন গণমাধ্যমের সংবাদকর্মীরা উপস্থিত ছিলেন।

১৭৩ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন