সর্বশেষ

সারাদেশ

বান্দরবানে সেনাবাহিনীর অভিযানে ২১ রোহিঙ্গা আটক

স্টাফ রিপোর্টার, বান্দরবান
স্টাফ রিপোর্টার, বান্দরবান

বুধবার, ৬ মে, ২০২৬ ৪:৪৭ পূর্বাহ্ন

শেয়ার করুন:
বান্দরবানে সেনাবাহিনীর চলমান নিরাপত্তা অভিযানে ২১ জন রোহিঙ্গা নাগরিককে আটক করা হয়েছে। মঙ্গলবার (৫ মে) বিকেলে বান্দরবান সদরের রেইচা চেকপোস্টে নিয়মিত তল্লাশির সময় তাদের আটক করা হয়।

সেনাবাহিনীর প্রাথমিক তথ্যে জানা গেছে, আটক ব্যক্তিরা কক্সবাজার থেকে বান্দরবানের দিকে যাত্রা করছিলেন। চেকপোস্টে তাদের চলাফেরা সন্দেহজনক মনে হওয়ায় দায়িত্বরত সেনা সদস্যরা জিজ্ঞাসাবাদের জন্য থামিয়ে তল্লাশি চালান। পরে তাদের আটক করা হয়।

বর্তমানে আটক ব্যক্তিদের পরিচয় যাচাই, নাম-ঠিকানা লিপিবদ্ধকরণ এবং প্রাথমিক জিজ্ঞাসাবাদ কার্যক্রম চলছে। তাদের চলাচলের উদ্দেশ্য ও পেছনের কারণ সম্পর্কে বিস্তারিত তথ্য সংগ্রহ করা হচ্ছে।

বান্দরবান সদর সেনা জোন সূত্রে জানা যায়, আইনানুগ প্রক্রিয়া সম্পন্ন করে প্রয়োজনীয় যাচাই-বাছাই শেষে আটক ব্যক্তিদের পুলিশের কাছে হস্তান্তর করা হবে।

১৮৭ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন