সর্বশেষ

সারাদেশ

কলাপাড়ায় অধ্যক্ষকে হাতুড়ি দিয়ে হামলা, হাসপাতালে ভর্তি

এ এম মিজানুর রহমান বুলেট, কলাপাড়া, পটুয়াখালী
এ এম মিজানুর রহমান বুলেট, কলাপাড়া, পটুয়াখালী

মঙ্গলবার, ৫ মে, ২০২৬ ১০:৪৭ অপরাহ্ন

শেয়ার করুন:
পটুয়াখালীর কলাপাড়া উপজেলায় এক কলেজ অধ্যক্ষের ওপর হামলার ঘটনা ঘটেছে।

হামলায় ইসমাইল তালুকদার টেকনিক্যাল কলেজের অধ্যক্ষ মো. আবু সালেহ আহত হয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নেন। পরে শারীরিক অবস্থার উন্নতি হলে স্বজনরা তাকে বাসায় নিয়ে যান।

স্থানীয় সূত্র ও ভুক্তভোগীর পরিবার জানায়, গতকাল সকাল ৮টার দিকে মর্নিং ওয়াক শেষে কাঁচাবাজার করে বাড়ি ফেরার পথে কলাপাড়া পৌর শহরের এতিমখানা চৌরাস্তা এলাকায় এ ঘটনা ঘটে। এ সময় কুয়াকাটার জসিম নামের এক ব্যক্তি হঠাৎ করেই অধ্যক্ষ আবু সালেহের ওপর হামলা চালান এবং হাতুড়ি দিয়ে তার দুই পায়ের হাঁটু ও শরীরের বিভিন্ন স্থানে আঘাত করেন।

হামলার কারণ সম্পর্কে কোনো স্পষ্ট তথ্য পাওয়া যায়নি। ভুক্তভোগী অধ্যক্ষ মো. আবু সালেহ বলেন, হামলাকারীকে তিনি ব্যক্তিগতভাবে চিনেন না এবং তার সঙ্গে কোনো বিরোধও নেই। পরে তিনি জানতে পারেন হামলাকারীর নাম জসিম, যার পিতা আবু সাঈদ মিয়া কুয়াকাটা বিএনপির একজন নেতা।

তিনি আরও বলেন, “চিকিৎসা শেষে নিরাপত্তার কারণে পরিবারের সদস্যরা আমাকে বাসায় নিয়ে এসেছে। এখনো আমি নিরাপত্তাহীনতায় ভুগছি।” তিনি এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রস্তুতি নিচ্ছেন বলেও জানান।

এ বিষয়ে কলাপাড়া উপজেলা শিক্ষা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মো. মনিরুজ্জামান খান বলেন, তিনি ঘটনাটি সম্পর্কে অবগত নন, তবে একজন শিক্ষকের ওপর এ ধরনের হামলা অনাকাঙ্ক্ষিত।

কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নজরুল ইসলাম জানান, এখন পর্যন্ত এ ঘটনায় কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

১৭৬ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন