সর্বশেষ

সারাদেশ

ভালুকায় বৈজ্ঞানিক পদ্ধতিতে মাছ চাষ বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

আওলাদ রুবেল, ময়মনসিংহ 
আওলাদ রুবেল, ময়মনসিংহ 

সোমবার, ৪ মে, ২০২৬ ১১:১২ অপরাহ্ন

শেয়ার করুন:
ময়মনসিংহের ভালুকায় মৎস্যখাতে উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে “বৈজ্ঞানিক পদ্ধতিতে মাছ চাষ বিষয়ে মৎস্যচাষী প্রশিক্ষণ ও কর্মশালা” শীর্ষক দিনব্যাপী প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

ব্র্যাক ফিশারিজ এন্টারপ্রাইজ-এর উদ্যোগে আয়োজিত এ কর্মশালাটি সোমবার (৪ মে) ভালুকা পৌর ভবনের মনোয়ারা কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত হয়।

কর্মশালায় সভাপতিত্ব করেন ব্র্যাক ফিশারিজের রিজিওনাল সেলস ম্যানেজার সুব্রত কুমার নন্দী। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন অফিসার সেলস সাখাওয়াত হোসেন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রশিক্ষণ প্রদান করেন উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা ও কৃষিবিদ সাইদুর রহমান।

প্রশিক্ষণ কর্মশালায় অংশগ্রহণকারীদের সক্রিয় সম্পৃক্ততা নিশ্চিত করতে কুইজ প্রতিযোগিতা ও উন্মুক্ত আলোচনা পর্বের আয়োজন করা হয়। এতে মৎস্যচাষীরা তাদের অভিজ্ঞতা ও বিভিন্ন সমস্যার কথা তুলে ধরেন।

শেষে অংশগ্রহণকারী মৎস্যচাষীদের মাঝে সনদপত্র বিতরণ করা হয়।
 

২০২ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন