সর্বশেষ

সারাদেশ

মাগরিবের পর লিমনের জানাজা, দাফন লালডোবা গ্রামে

ফজলে এলাহী মাকাম, জামালপুর
ফজলে এলাহী মাকাম, জামালপুর

সোমবার, ৪ মে, ২০২৬ ৮:৩০ অপরাহ্ন

শেয়ার করুন:
যুক্তরাষ্ট্রে নৃশংস হত্যাকাণ্ডের শিকার বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদ লিমনের (২৭) জানাজা আজ সোমবার (৪ মে) মাগরিবের পর তার গ্রামের বাড়ি জামালপুরের মাদারগঞ্জ উপজেলার কড়ইচড়া ইউনিয়নের লালডোবা গ্রামে অনুষ্ঠিত হবে। জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হবে।

নিহতের চাচা সুজন আহমেদ বিষয়টি নিশ্চিত করে জানান, আজ সকাল ৮টা ৪০ মিনিটে এমিরেটস এয়ারলাইন্সের একটি ফ্লাইটে লিমনের মরদেহ ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছেছে। মরদেহ গ্রহণের জন্য তার বাবা-মা ও স্বজনরা বিমানবন্দরে উপস্থিত ছিলেন। সেখান থেকে মরদেহ গ্রামের বাড়িতে নেওয়া হবে এবং মাগরিবের পর জানাজা শেষে দাফন সম্পন্ন করা হবে।

তিনি আরও জানান, নিজ বাড়িতেই জানাজা ও দাফনের সব প্রস্তুতি ইতোমধ্যে সম্পন্ন করা হয়েছে।

লিমনের শেষ বিদায় উপলক্ষে আত্মীয়-স্বজনরা গ্রামে জড়ো হতে শুরু করেছেন। ঢাকাসহ দেশের বিভিন্ন স্থান থেকে অনেকেই তার জানাজায় অংশ নিতে এসেছেন। এলাকাবাসীর পাশাপাশি বিপুলসংখ্যক মানুষ জানাজায় অংশ নেবেন বলে পরিবার আশা করছে।

গ্রামবাসীদের সঙ্গে কথা বলে জানা গেছে, লিমনের বাবা জহুরুল হক ১৯৯৪ সালে পরিবারসহ ঢাকায় স্থায়ীভাবে বসবাস শুরু করেন। সেখানে তিনি একটি টেক্সটাইল কারখানায় চাকরি করেন। তবে মাঝেমধ্যে তারা গ্রামের বাড়িতে আসতেন।

মেধাবী শিক্ষার্থী লিমন ২০১৪ সালে গাজীপুরের মাওনা মডেল হাইস্কুল থেকে এসএসসি এবং ২০১৬ সালে বীরশ্রেষ্ঠ আব্দুর রউফ পাবলিক কলেজ থেকে এইচএসসি পাস করেন। পরে তিনি খুলনা বিশ্ববিদ্যালয় থেকে অনার্স সম্পন্ন করেন। ২০২৪ সালের জুলাই মাসে তিনি পিএইচডি করার জন্য যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডায় ভর্তি হন। সেখানে তিনি ভূগোল, পরিবেশবিজ্ঞান ও নীতিমালা বিষয়ে অধ্যয়নরত ছিলেন।

উল্লেখ্য, গত ২৪ এপ্রিল যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যের ট্যাম্পা এলাকার হাওয়ার্ড ফ্র্যাঙ্কল্যান্ড সেতু এলাকা থেকে লিমনের দেহাবশেষ উদ্ধার করা হয়। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে তার সাবেক রুমমেট হিশাম আবুগারবিয়েহ (২৬)-কে গ্রেপ্তার করেছে হিলসবোরো কাউন্টি শেরিফ কার্যালয়। অভিযুক্ত হিশাম আবুগারবিয়েহ যুক্তরাষ্ট্রের নাগরিক।

২৬১ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন