সর্বশেষ

সারাদেশ

নবাবগঞ্জ সরকারি কলেজে প্রথমবারের মতো চাকরি মেলা অনুষ্ঠিত

আশরাফুল ইসলাম, চাঁপাইনবাবগঞ্জ
আশরাফুল ইসলাম, চাঁপাইনবাবগঞ্জ

সোমবার, ৪ মে, ২০২৬ ৮:২০ অপরাহ্ন

শেয়ার করুন:
চাঁপাইনবাবগঞ্জের শীর্ষ শিক্ষাপ্রতিষ্ঠান নবাবগঞ্জ সরকারি কলেজে প্রথমবারের মতো চাকরি মেলা অনুষ্ঠিত হয়েছে। সোমবার কলেজ ক্যাম্পাসে এ মেলার আয়োজন করে কলেজের ক্যারিয়ার ক্লাব।

মেলায় দেশের দুটি কোম্পানি অংশগ্রহণ করে পাঁচটি পদের জন্য যোগ্য প্রার্থীদের বাছাই করে। এসব পদ হলো— ট্রেইনি এক্সিকিউটিভ, টেলিসেলস এক্সিকিউটিভ, ম্যানেজমেন্ট ট্রেইনি অফিসার, অ্যাসিস্ট্যান্ট টেরিটরি সেলস ম্যানেজার, ফিল্ড সুপারভাইজার এবং সুইং অপারেটর।

এর আগে মেলার উদ্বোধন করেন চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য নূরুল ইসলাম বুলবুল।

কলেজের অধ্যক্ষ ড. মো. সেরাজ উদ্দীন জানান, সকাল ১০টা থেকে শুরু হয়ে বিকাল ৪টা পর্যন্ত মেলা চলে। এতে কলেজের বর্তমান ও প্রাক্তন শিক্ষার্থীরা চাকরির জন্য অংশগ্রহণ করে।

তিনি আরও বলেন, মেলায় অংশ নেওয়া শিল্পপ্রতিষ্ঠান দুটি প্রাথমিকভাবে প্রার্থী বাছাই করেছে। পরবর্তী প্রক্রিয়া সম্পন্নের মাধ্যমে যোগ্যদের চূড়ান্তভাবে নিয়োগ দেওয়া হবে। এই চাকরি মেলার মাধ্যমে নবাবগঞ্জ সরকারি কলেজের শিক্ষার্থীরা ক্যাম্পাস থেকেই কর্মসংস্থানের সুযোগ পেয়েছে।

ভবিষ্যতে আরও বৃহৎ পরিসরে এমন চাকরি মেলার আয়োজন করা হবে বলেও জানান অধ্যক্ষ।

১৫৮ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন