সর্বশেষ

সারাদেশ

ফরিদপুরে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস উপলক্ষে সচেতনতামূলক কর্মসূচি

আবিদ জামান, ফরিদপুর
আবিদ জামান, ফরিদপুর

সোমবার, ৪ মে, ২০২৬ ৫:৪৯ পূর্বাহ্ন

শেয়ার করুন:
বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস উপলক্ষে ফরিদপুরে বিভিন্ন কর্মসূচি পালন করেছে জেলা তথ্য অফিস। দিবসটি ঘিরে পৌরসদরের গুরুত্বপূর্ণ স্থানগুলোতে পোস্টার লাগানোর মাধ্যমে জনসচেতনতা বৃদ্ধি করা হয়।

এই উদ্যোগের মাধ্যমে গণমাধ্যমের স্বাধীনতা, দায়িত্বশীলতা এবং তথ্যের অবাধ প্রবাহের গুরুত্ব তুলে ধরা হয়। পাশাপাশি সাংবাদিকদের জন্য নিরাপদ ও সুরক্ষিত কর্মপরিবেশ নিশ্চিত করার বিষয়েও গুরুত্ব আরোপ করা হয়।

জেলা তথ্য অফিস জানায়, গণমাধ্যমের স্বাধীনতা রক্ষা এবং জনগণের মধ্যে এ বিষয়ে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যেই এ ধরনের কর্মসূচি গ্রহণ করা হয়েছে।

২২৬ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০















সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০


বিজ্ঞাপন
৩২০ x ৫০