সর্বশেষ

সারাদেশ

ময়মনসিংহে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবসে আলোচনা সভা অনুষ্ঠিত

আওলাদ রুবেল, ময়মনসিংহ 
আওলাদ রুবেল, ময়মনসিংহ 

রবিবার, ৩ মে, ২০২৬ ১:৩১ অপরাহ্ন

শেয়ার করুন:
ময়মনসিংহে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস উপলক্ষে “মুক্ত গণমাধ্যম: নতুন চ্যালেঞ্জ, অপতথ্য এবং আমাদের করণীয়” শীর্ষক এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

সভায় বর্তমান প্রযুক্তিনির্ভর বিশ্বায়নের যুগে অপতথ্যের চ্যালেঞ্জ মোকাবেলায় সত্য ও ন্যায়ের পক্ষে বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের আহ্বান জানানো হয়।

রোববার (৩ মে) বিকেলে ময়মনসিংহ প্রেসক্লাব মিলনায়তনে সাংবাদিক ইউনিয়ন ময়মনসিংহের উদ্যোগে এ আলোচনা সভার আয়োজন করা হয়।

সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক ও ময়মনসিংহ-৪ (সদর) আসনের সংসদ সদস্য আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ।

সভায় সাংবাদিক ইউনিয়ন ময়মনসিংহের সভাপতি এম. আইয়ুব আলীর সভাপতিত্বে এবং যুগ্ম সাধারণ সম্পাদক আমান উল্লাহ আকন্দ জাহাঙ্গীরের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন ময়মনসিংহ সিটি কর্পোরেশনের প্রশাসক মো. রুকুনোজ্জামান রোকন, জেলা তথ্য অফিসের পরিচালক মীর আকরাম উদ্দিন, সাংবাদিক ইউনিয়ন ময়মনসিংহের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম এবং ময়মনসিংহ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আব্দুল কাইয়ুম প্রমুখ।

প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ বলেন, গণমাধ্যমের স্বাধীনতা রক্ষা করা শুধু সাংবাদিকদের দায়িত্ব নয়; এটি রাষ্ট্র ও সমাজের সম্মিলিত দায়িত্ব। সত্য ও ন্যায়ের পক্ষে থেকে বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনই একজন সাংবাদিকের প্রধান কর্তব্য। তিনি আরও বলেন, বর্তমান সময়ে নানা চ্যালেঞ্জ থাকা সত্ত্বেও পেশাগত নৈতিকতা বজায় রেখে সাহসিকতার সঙ্গে অপতথ্য প্রতিরোধে কাজ করতে হবে।

অন্যদিকে, ময়মনসিংহ সিটি কর্পোরেশনের প্রশাসক মো. রুকুনোজ্জামান রোকন বলেন, মুক্ত গণমাধ্যম চর্চায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত বিএনপি। এরপরও বাস্তবতাকে মেনে নিয়ে বিএনপি অতীতের মতো এবারও গণমাধ্যমের স্বাধীনতায় বিশ্বাস করে। এ কারণেই বিএনপির চেয়ারম্যান এবং বর্তমান প্রধানমন্ত্রী ইতিমধ্যে গণমাধ্যমের স্বাধীনতার পক্ষে নিজের স্পষ্ট অবস্থানের বার্তা দিয়েছেন।

১১৯ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন