সর্বশেষ

সারাদেশ

সুন্দরবনে দস্যু দমনে যৌথ অভিযান ‘অপারেশন ম্যানগ্রোভ শিল্ড’

মাসুদ রানা, মোংলা
মাসুদ রানা, মোংলা

রবিবার, ৩ মে, ২০২৬ ১:০০ অপরাহ্ন

শেয়ার করুন:
সুন্দরবনের বনদস্যুতা দমনে কোস্ট গার্ডের নেতৃত্বে ‘অপারেশন ম্যানগ্রোভ শিল্ড’ নামে একটি যৌথ অভিযান পরিচালনা করা হয়েছে।

রবিবার (৩ মে) বিকেলে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য জানান।

তিনি বলেন, মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রীর প্রত্যক্ষ নির্দেশনায় সুন্দরবন অঞ্চলে সক্রিয় সব বনদস্যুর বিরুদ্ধে বাংলাদেশ কোস্ট গার্ড কঠোর অবস্থানে রয়েছে। এর অংশ হিসেবে কোস্ট গার্ডের নেতৃত্বে ‘অপারেশন রিস্টোর পিস ইন সুন্দরবন’ এবং ‘অপারেশন ম্যানগ্রোভ শিল্ড’ নামে দুটি বিশেষ অভিযান পরিচালিত হচ্ছে।

এর ধারাবাহিকতায় আজ ৩ মে ২০২৬ (রবিবার) কোস্ট গার্ড, নৌবাহিনী, পুলিশ ও র‌্যাবের সমন্বয়ে সুন্দরবন সংলগ্ন এলাকায় একটি যৌথ টহল পরিচালনা করা হয়। একই সঙ্গে সুন্দরবন-নির্ভর জনগোষ্ঠীর মধ্যে বনদস্যুতা সম্পর্কে জনসচেতনতামূলক কার্যক্রম চালানো হয় এবং তাদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রক্ষা ও নিরাপত্তা নিশ্চিত করতে সার্বক্ষণিক টহল জোরদার করা হয়েছে। এছাড়া সুন্দরবনের ভেতর ও আশপাশের নদী-খালে নজরদারি পূর্বের তুলনায় বহুলাংশে বৃদ্ধি করা হয়েছে। এর ফলে এসব এলাকায় বনদস্যুতা উল্লেখযোগ্যভাবে কমেছে।

তিনি আরও জানান, গত এক বছরে কোস্ট গার্ডের নিয়মিত অভিযানে করিম শরীফ, নানা ভাই, ছোট সুমন, আলিফ, দুলাভাই ও আসাবুর বাহিনীসহ বিভিন্ন দস্যু বাহিনীর মোট ৪০ জন সক্রিয় সদস্যকে আটক করা হয়েছে। এ সময় ৪৩টি দেশি-বিদেশি আগ্নেয়াস্ত্র, ১০ রাউন্ড তাজা গোলা, ১৮৬ রাউন্ড তাজা কার্তুজ, ২৯৯ রাউন্ড ফাঁকা কার্তুজ এবং ২টি হাতবোমা উদ্ধার করা হয়। পাশাপাশি বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র জব্দ করা হয়েছে এবং দস্যু বাহিনীগুলোর কয়েকটি আস্তানা শনাক্ত করে ধ্বংস করা হয়েছে।

এছাড়াও অভিযানে ৩৭ জন জেলে, ২ জন পর্যটক এবং ১ জন রিসোর্ট মালিককে উদ্ধার করে তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

কোস্ট গার্ড জানিয়েছে, সুন্দরবনকে সম্পূর্ণভাবে দস্যুমুক্ত করতে ভবিষ্যতেও এ ধরনের যৌথ অভিযান অব্যাহত থাকবে।

১৪২ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন