সর্বশেষ

সারাদেশ

দেবীগঞ্জে এসএসসি পরীক্ষায় অসদুপায়: ১ পরীক্ষার্থী বহিষ্কার

কামরুজ্জামান টুটুল, পঞ্চগড়
কামরুজ্জামান টুটুল, পঞ্চগড়

সোমবার, ৪ মে, ২০২৬ ১২:৫০ পূর্বাহ্ন

শেয়ার করুন:
পঞ্চগড়ের দেবীগঞ্জে চলমান এসএসসি পরীক্ষায় অসদুপায় অবলম্বনের অভিযোগে এক পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে।

রবিবার (৩ মে) দেবীগঞ্জ পৌরসভার নৃপেন্দ্র নারায়ণ সরকারি উচ্চ বিদ্যালয় কেন্দ্রে অনুষ্ঠিত গণিত পরীক্ষায় এ ঘটনা ঘটে।

কেন্দ্র সূত্রে জানা গেছে, নৃপেন্দ্র নারায়ণ সরকারি উচ্চ বিদ্যালয় কেন্দ্রের ৪০২ নম্বর কক্ষে পরীক্ষায় অংশ নেয় দেবীগঞ্জ রিভার ভিউ বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী নওশীন শর্মিলী। পরীক্ষা চলাকালে সকাল সোয়া ১১টার দিকে দিনাজপুর বোর্ডের ভিজিলেন্স টিম কেন্দ্র পরিদর্শনে আসে। এ সময় অভিযুক্ত ওই শিক্ষার্থী অন্য এক পরীক্ষার্থীর গ্রাফ খাতা জোরপূর্বক নিয়ে নিজে লেখার চেষ্টা করে—এমন অভিযোগ ওঠে।

পরবর্তীতে ভিজিলেন্স টিমের নির্দেশে তাকে পরীক্ষা থেকে বহিষ্কার করা হয়। বিষয়টি নিশ্চিত করে কেন্দ্র সচিব জি. এম. রুহুল আমীন জানান, চলমান এসএসসি-২০২৬ পরীক্ষার নীতিমালা অনুযায়ী অভিযুক্ত পরীক্ষার্থীর বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।

২১৩ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন