সর্বশেষ

সারাদেশ

পঞ্চগড়ের আটোয়ারীতে ১০৫ পিস ইয়াবাসহ ২ কারবারি আটক

কামরুজ্জামান টুটুল, পঞ্চগড়
কামরুজ্জামান টুটুল, পঞ্চগড়

সোমবার, ৪ মে, ২০২৬ ১২:৪৭ পূর্বাহ্ন

শেয়ার করুন:
পঞ্চগড়ের আটোয়ারী উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে ১০৫ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারিকে আটক করেছে পুলিশ।

পুলিশ সূত্রে জানা যায়, শনিবার সন্ধ্যায় আটোয়ারী থানা পুলিশ ফকিরগঞ্জ বাজার এলাকায় মাদকবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে। এ সময় সোহেল রানা (২৯) ও তৈয়ব আলী (২৮) নামে দুই ব্যক্তিকে আটক করা হয়। পরে তাদের দেহ তল্লাশি করে ১০৫ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

আটককৃতরা উপজেলার ছোটদাপ গ্রামের মৃত শামসুল আলমের ছেলে সোহেল রানা (২৯) এবং একই গ্রামের মৃত সহিম উদ্দীনের ছেলে তৈয়ব আলী (২৮)।

এ বিষয়ে আটোয়ারী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মতিয়ার রহমান জানান, দীর্ঘদিন ধরে তাদের গ্রেপ্তারের লক্ষ্যে পুলিশের গোপন তৎপরতা চলছিল। এরই অংশ হিসেবে শনিবার রাতে বিশেষ অভিযান পরিচালনা করে তাদের আটক করা হয়।

তিনি আরও জানান, আটক দুইজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে এবং বিজ্ঞ আদালতের মাধ্যমে তাদের কারাগারে পাঠানো হয়েছে।

১৬৮ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন