সর্বশেষ

সারাদেশ

পূর্বধলায় ২১ বস্তা অবৈধ ভারতীয় জিরাসহ যুবক গ্রেফতার

দেবল চন্দ্র দাস, নেত্রকোনা
দেবল চন্দ্র দাস, নেত্রকোনা

রবিবার, ৩ মে, ২০২৬ ৭:০৪ অপরাহ্ন

শেয়ার করুন:
নেত্রকোনার পূর্বধলা উপজেলায় বিপুল পরিমাণ অবৈধ ভারতীয় জিরাসহ শাহিন মিয়া (২৫) নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ।

এ সময় তার কাছ থেকে ২১ বস্তা জিরা উদ্ধার করা হয়, যার মোট ওজন প্রায় ৬০০ কেজি এবং বাজারমূল্য আনুমানিক ৩ লাখ ৭৮ হাজার টাকা।

রবিবার (৩ মে) ভোর ৫টার দিকে উপজেলার জারিয়া আনসার ক্যাম্পের সামনে সড়ক থেকে পুলিশের বিশেষ অভিযানে তাকে আটক করা হয়।

গ্রেফতারকৃত শাহিন মিয়া কিশোরগঞ্জ সদর থানার সগড়া গ্রামের আব্দুস সাত্তারের ছেলে।

পূর্বধলা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে চোরাই পণ্যসহ তাকে গ্রেফতার করা হয়েছে। এ ঘটনায় থানায় একটি মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।

২৩৬ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০















সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০


বিজ্ঞাপন
৩২০ x ৫০