সর্বশেষ

সারাদেশ

মোংলায় মাদকবিরোধী অভিযানে দম্পতি আটক, গাঁজা ও নগদ টাকা উদ্ধার

মাসুদ রানা, মোংলা
মাসুদ রানা, মোংলা

রবিবার, ৩ মে, ২০২৬ ২:১১ অপরাহ্ন

শেয়ার করুন:
মোংলায় পুলিশের বিশেষ মাদকবিরোধী অভিযানে গাঁজা ও মাদক বিক্রির নগদ অর্থসহ এক দম্পতিকে আটক করা হয়েছে। শনিবার (২ মে) রাতে পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের ট্রেডার্স মসজিদ রোড এলাকায় এ অভিযান পরিচালিত হয়।

আটককৃতরা হলেন মো. সামছু মোড়ল (৬৩) এবং তার স্ত্রী ফরিদা বেগম ওরফে ফরি (৫২)। তারা একই এলাকার বাসিন্দা।

মোংলা থানার ওসি (তদন্ত) মানিক চন্দ্র গাইন জানান, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশের একটি দল ওই এলাকায় অভিযান চালায়। অভিযানে এসআই মিরাজ হোসেন, এসআই নুরুল আমীন, এসআই আরিফ হোসেনসহ একাধিক পুলিশ সদস্য অংশ নেন।

অভিযান চলাকালে দম্পতির বাড়িতে তল্লাশি চালিয়ে খাটের নিচ থেকে ১৫০ গ্রাম গাঁজা এবং মাদক বিক্রির নগদ ১৪ হাজার ৩৭০ টাকা উদ্ধার করা হয়। পরে জব্দ তালিকার মাধ্যমে এসব আলামত জব্দ করা হয়।

মোংলা থানার ওসি আতিকুর রহমান জানান, আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে। মামলার পর তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে। তিনি আরও বলেন, মাদকের বিরুদ্ধে পুলিশের অভিযান অব্যাহত থাকবে।

৩০৭ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন