সর্বশেষ

সারাদেশ

শিশু আয়াত হত্যা: আরো একটি মৃত্যুদণ্ড দিল আদালত

স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম
স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম

বুধবার, ১৭ জুন, ২০২৬ ৭:১৭ অপরাহ্ন

শেয়ার করুন:
চট্টগ্রামে পাঁচ বছরের শিশু আয়াতকে অপহরণের পর হত্যা এবং মরদেহ খণ্ডিত করার মামলায় আবীর আলীকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। দীর্ঘ শুনানি শেষে বুধবার চট্টগ্রামের আদালত এ রায় ঘোষণা করেন।
শিশু আয়াত ও প্রধান আসামি আবীর

চট্টগ্রামে পাঁচ বছরের শিশু আয়াত হত্যা মামলায় একমাত্র আসামি আবীর আলীকে মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। বুধবার (১৭ জুন) চট্টগ্রামের ষষ্ঠ অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালতের বিচারক মুহাম্মদ আলী আক্কাস এ রায় ঘোষণা করেন।

রায় ঘোষণার সময় আসামি আবীর আলী আদালতে উপস্থিত ছিলেন। এর আগে গত শনিবার মামলার যুক্তিতর্ক উপস্থাপন শেষ হয়। বিচারিক প্রক্রিয়ায় মোট ৩৩ জন সাক্ষী আদালতে সাক্ষ্য দেন।

মামলার নথি অনুযায়ী, ২০২২ সালের ১৪ নভেম্বর চট্টগ্রাম মহানগরের ইপিজেড থানার নয়ারহাট এলাকায় বাড়ির পাশের একটি মসজিদে আরবি পড়তে যাওয়ার সময় নিখোঁজ হয় পাঁচ বছরের শিশু আয়াত।

পরবর্তীতে তদন্তে উঠে আসে, মুক্তিপণ আদায়ের উদ্দেশ্যে প্রতিবেশী আবীর আলী শিশুটিকে অপহরণ করেন। তবে অপহরণের পর তাকে কোথাও গোপনে রাখার সুযোগ না পেয়ে শ্বাসরোধে হত্যা করা হয়। পরে মরদেহ খণ্ডিত করে বিভিন্ন স্থানে ফেলে দেওয়া হয়।

তদন্তের অংশ হিসেবে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) ৩০ নভেম্বর আউটার রিং রোডের আকমল আলী ঘাটসংলগ্ন স্লুইস গেট এলাকার একটি গর্ত থেকে আয়াতের দুই পা উদ্ধার করে। পরদিন একই এলাকা থেকে খণ্ডিত মাথা উদ্ধার করা হয়।

আলোচিত এ হত্যাকাণ্ড দেশজুড়ে ব্যাপক আলোচনার জন্ম দেয়। দীর্ঘ তদন্ত ও বিচারিক কার্যক্রম শেষে আদালত আজ এ মামলার রায় ঘোষণা করলেন।

এর আগে গত ৭ জুন (রবিবার) বহুল আলোচিত শিশু রামিসাকে ধর্ষণের পর গলা কেটে হত্যার ঘটনায় দায়ের করা মামলায় প্রধান আসামি সোহেল রানা ও তার স্ত্রী স্বপ্না আক্তারকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত।

এ রায়ের পর ১০ দিনের মাথায় আজকে আরেকটি শিশু হত্যা মামলার রায় দিলো বিজ্ঞ আদালত।

১২৯ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন