সর্বশেষ

সারাদেশ

মোংলা ইপিজেডে চীনা সুতা কারখানায় মর্মান্তিক দুর্ঘটনা: শ্রমিকের হাত বিচ্ছিন্ন

মাসুদ রানা, মোংলা
মাসুদ রানা, মোংলা

বৃহস্পতিবার, ১৮ জুন, ২০২৬ ৬:১৩ পূর্বাহ্ন

শেয়ার করুন:
মোংলা ইপিজেডের একটি চীনা সুতা তৈরির কারখানায় মেশিনে কাজ করার সময় গোলাম নামের এক শ্রমিকের ডান হাত কনুইয়ের নিচ থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে। গুরুতর আহত অবস্থায় তাকে প্রথমে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে এবং পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

বাগেরহাট জেলার মোংলা ইপিজেডের অভ্যন্তরে অবস্থিত চীনা প্রতিষ্ঠান গুয়াংঝো হুয়া ফাং সায়েন্স অ্যান্ড টেকনোলজি বিডি কোং লিমিটেড–এর তুলা থেকে সুতা তৈরির মেশিনে এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী ও শ্রমিকদের বরাতে জানা যায়, মঙ্গলবার রাতে হঠাৎ মেশিনে আগুন ধরে যায়। পরে সেটি নিয়ন্ত্রণে আনা হলেও মেশিনের বেল্ট চলমান অবস্থায় ছিল। এ সময় গোলাম নামের এক শ্রমিক মেশিনের ভেতর থেকে কাপড় সরাতে গেলে তার হাত বেল্টে আটকে গুরুতরভাবে কেটে যায় এবং ডান হাত কনুইয়ের নিচ থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ে।

শ্রমিকদের অভিযোগ, দুর্ঘটনার পর আহত অবস্থায় তাকে তাৎক্ষণিক অ্যাম্বুলেন্সে না নিয়ে প্রায় এক ঘণ্টা পর একটি প্রাইভেট কারে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। পরে অবস্থার অবনতি হলে তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল–এ স্থানান্তর করা হয়।

এ ঘটনায় শ্রমিকরা আরও অভিযোগ করেন, কারখানায় জনবল ঘাটতি ছিল এবং একটি মেশিনে যতজন শ্রমিক থাকার কথা ছিল, তার চেয়ে কম শ্রমিক দিয়ে কাজ করানো হচ্ছিল। এতে কাজের চাপ বেড়ে দুর্ঘটনার ঝুঁকি তৈরি হয়। তারা আরও দাবি করেন, আগেও এ ধরনের ঘটনা ঘটলেও কর্তৃপক্ষ কার্যকর ব্যবস্থা নেয়নি।

অন্যদিকে মোংলা ইপিজেড কর্তৃপক্ষ জানিয়েছে, দুর্ঘটনার পর তদন্ত কমিটি গঠন করা হচ্ছে এবং নিয়ম অনুযায়ী ক্ষতিপূরণের ব্যবস্থা নেওয়া হবে। কর্তৃপক্ষের দাবি, মেশিন বন্ধ করার পরও বেল্ট চলমান থাকায় এই দুর্ঘটনা ঘটে।

আহত শ্রমিক গোলামের বাড়ি মোংলা উপজেলার চাঁদপাই গ্রামে। তার অবস্থা বর্তমানে আশঙ্কাজনক বলে জানা গেছে।

১১৬ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন