সর্বশেষ

সারাদেশ

সাতক্ষীরায় তিন দিন ধরে গৃহবধূ নিখোঁজ, থানায় জিডি

স্টাফ রিপোর্টার, সাতক্ষীরা
স্টাফ রিপোর্টার, সাতক্ষীরা

বৃহস্পতিবার, ১৮ জুন, ২০২৬ ৬:১৬ পূর্বাহ্ন

শেয়ার করুন:
সাতক্ষীরা শহরের কাটিয়া লস্করপাড়া এলাকা থেকে গৃহবধূ ইনা পারভীন চন্দনা (৩৫) তিন দিন ধরে নিখোঁজ রয়েছেন। এ ঘটনায় সাতক্ষীরা থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।

সাতক্ষীরা শহরের কাটিয়া লস্করপাড়া এলাকার বাসিন্দা ইনা পারভীন চন্দনা গত রোববার (১৪ জুন) সকাল ১০টার পর থেকে নিখোঁজ রয়েছেন। এরপর থেকে তার ব্যবহৃত মোবাইল ফোনও বন্ধ পাওয়া যাচ্ছে।

পরিবারের পক্ষ থেকে জানানো হয়, অনেক খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান মেলেনি। আত্মীয়-স্বজন ও পরিচিতদের বাড়িতেও খোঁজ নেওয়া হলেও তিনি কোথাও পাওয়া যায়নি।

নিখোঁজ গৃহবধূ চন্দনার বাবা মহিউদ্দীন শেখ সাতক্ষীরা থানায় দায়ের করা জিডিতে উল্লেখ করেন, তিনি শারীরিক ও মানসিক নির্যাতনের শিকার ছিলেন। স্বামী রবিউল ইসলাম ভেন্ডার ও তার পরিবারের সদস্যরা তাকে কোথাও গোপনে নিয়ে যেতে পারে বা কোনো ক্ষতি করতে পারে—এমন আশঙ্কাও প্রকাশ করা হয়েছে।

এ বিষয়ে সাতক্ষীরা থানার এসআই আরিফ নিশাত জানান, বিষয়টি গুরুত্ব সহকারে তদন্ত করা হচ্ছে। সম্ভাব্য সব দিক বিবেচনায় নিয়ে অনুসন্ধান চলছে এবং দেশের সব থানায় বেতার বার্তা পাঠানো হয়েছে।

২৮৩ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০















সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০


বিজ্ঞাপন
৩২০ x ৫০