সর্বশেষ

সারাদেশ

রাঙামাটি সদরে ৪৮ পরিবারকে ৫ লাখ ৪০ হাজার টাকার সহায়তার চেক প্রদান

মোহাম্মদ সোলায়মান, রাঙামাটি
মোহাম্মদ সোলায়মান, রাঙামাটি

বৃহস্পতিবার, ১৮ জুন, ২০২৬ ৪:৩৩ পূর্বাহ্ন

শেয়ার করুন:
রাঙামাটি সদর উপজেলায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবার, অসুস্থ ব্যক্তি এবং হতদরিদ্র শিক্ষার্থীদের জন্য ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের পক্ষ থেকে মোট ৫ লাখ ৪০ হাজার টাকার সহায়তার চেক বিতরণ করা হয়েছে। বুধবার দুপুরে ৪৮টি পরিবারের মধ্যে বিভিন্ন অঙ্কের এই সহায়তা প্রদান করা হয়।

ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের উদ্যোগে রাঙামাটি সদর উপজেলায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবার, অসুস্থ ব্যক্তি এবং হতদরিদ্র শিক্ষার্থীদের মধ্যে আর্থিক সহায়তার চেক বিতরণ করা হয়েছে।

বুধবার (১৭ জুন) দুপুরে সদর উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে আয়োজিত অনুষ্ঠানে ৪৮টি পরিবারের মধ্যে বিভিন্ন অঙ্কের মোট ৫ লাখ ৪০ হাজার টাকার চেক হস্তান্তর করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাঙামাটি সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. কামরুল হোসেন চৌং। এ সময় উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোহাম্মদ রিয়াদ হোসেন চৌধুরীসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

আলোচনা সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. কামরুল হোসেন চৌং বলেন, দুর্যোগে ক্ষতিগ্রস্ত ও অসহায় মানুষের পাশে সরকার সবসময় রয়েছে। ভবিষ্যতেও এ ধরনের সহায়তা কার্যক্রম অব্যাহত থাকবে। পাশাপাশি তিনি সবাইকে যেকোনো ধরনের দুর্যোগ মোকাবিলায় সচেতন ও সতর্ক থাকার আহ্বান জানান।

১১১ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন