সর্বশেষ

সারাদেশ

বকশীগঞ্জে বিভিন্ন অনিয়মে তিন ডায়াগনস্টিক সেন্টারকে ৪০ হাজার টাকা জরিমানা

ফজলে এলাহী মাকাম, জামালপুর
ফজলে এলাহী মাকাম, জামালপুর

বৃহস্পতিবার, ১৮ জুন, ২০২৬ ৪:৩৬ পূর্বাহ্ন

শেয়ার করুন:
জামালপুরের বকশীগঞ্জ পৌর এলাকায় বিভিন্ন অনিয়মের অভিযোগে তিনটি ডায়াগনস্টিক সেন্টারের বিরুদ্ধে অভিযান চালিয়ে মোট ৪০ হাজার টাকা জরিমানা করেছে উপজেলা প্রশাসন। ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অনুযায়ী এ অর্থদণ্ড করা হয়।

জামালপুরের বকশীগঞ্জে বিভিন্ন অনিয়মের অভিযোগে তিনটি ডায়াগনস্টিক সেন্টারের বিরুদ্ধে অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন। বুধবার (১৭ জুন) দুপুরে বকশীগঞ্জ পৌর এলাকায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে এ অভিযান পরিচালিত হয়।

অভিযানে নেতৃত্ব দেন বকশীগঞ্জ উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আসমা-উল-হুসনা। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রেজাউল ইসলাম।

অভিযানে সহযোগিতা করেন বকশীগঞ্জ থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) ইব্রাহিম এবং পুলিশের সদস্যরা।

উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, অভিযানের সময় কয়েকটি প্রতিষ্ঠানে পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র না থাকা, মেয়াদোত্তীর্ণ ওষুধ ব্যবহার এবং অনুমোদন ছাড়াই ব্লাড ট্রান্সফিউশন সেবা দেওয়ার অভিযোগ পাওয়া যায়। এসব অনিয়মের কারণে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অনুযায়ী সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে অর্থদণ্ড আরোপ করা হয়।

জরিমানাপ্রাপ্ত প্রতিষ্ঠানগুলোর মধ্যে নিউ পপুলার ডায়াগনস্টিক সেন্টারকে ২০ হাজার টাকা, শেখ ফরিদ ডায়াগনস্টিক সেন্টারকে ১৫ হাজার টাকা এবং হেলথ কেয়ার ডায়াগনস্টিক সেন্টারকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।

সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আসমা-উল-হুসনা বলেন, জনস্বার্থে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

১২২ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন