সর্বশেষ

সারাদেশ

মোংলা বন্দর অফিসার্স অ্যাসোসিয়েশনের সাধারণ সভা ও পুনর্মিলনী উৎসবমুখর পরিবেশে সম্পন্ন

মাসুদ রানা, মোংলা
মাসুদ রানা, মোংলা

রবিবার, ৩ মে, ২০২৬ ৩:৩৬ পূর্বাহ্ন

শেয়ার করুন:
উৎসবমুখর পরিবেশে মোংলা বন্দর কর্তৃপক্ষ অফিসার্স অ্যাসোসিয়েশনের সাধারণ সভা ও পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২ মে) খুলনার খালিশপুরস্থ পোর্ট অডিটোরিয়ামে ১৯৯৩ সালে প্রতিষ্ঠিত এ সংগঠনের এ মিলনমেলা আয়োজন করা হয়।

অনুষ্ঠানে সংগঠনের সহ-সাধারণ সম্পাদক মো. মাকরুজ্জামান জানান, সভাটি সফলভাবে সম্পন্ন হয়েছে।

সাধারণ সভায় মোংলা বন্দর কর্তৃপক্ষের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা অংশ নেন। এতে সংগঠনের ভবিষ্যৎ পরিকল্পনা, নীতিনির্ধারণ এবং কর্মকর্তাদের পেশাগত বিভিন্ন দাবি-দাওয়া নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

সভায় উপস্থিত ছিলেন মোংলা বন্দর কর্তৃপক্ষ অফিসার্স অ্যাসোসিয়েশনের সভাপতি শেখ শওকত আলী, সাধারণ সম্পাদক মো. সোহেল রানা, সহ-সভাপতি (১) মো. মাহফুজুর রহমান, সহ-সভাপতি (২) মেহেফুজুর রহমান, সহ-সাধারণ সম্পাদক (১) ড. মতিউর রহমান, সহ-সাধারণ সম্পাদক (২) মো. মাকরুজ্জামান, সাংস্কৃতিক সম্পাদক শিরিন আফরোজ অনু, সাংগঠনিক সম্পাদক মো. কামরুল ইসলাম কাওসার, কোষাধ্যক্ষ মো. নিয়ামুর রহমান এবং সদস্য মো. বজলুর রহমানসহ অন্যান্য নেতৃবৃন্দ।

সভার আনুষ্ঠানিক পর্ব শেষে অনুষ্ঠিত হয় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুনর্মিলনী। এতে কর্মকর্তাদের পাশাপাশি তাদের পরিবারের সদস্যরাও অংশগ্রহণ করেন। দীর্ঘদিনের কর্মব্যস্ততার মাঝেও সহকর্মীদের সঙ্গে পরিবারসহ মিলিত হতে পেরে আনন্দ প্রকাশ করেন অংশগ্রহণকারীরা।

আয়োজকরা জানান, এ ধরনের পুনর্মিলনী কর্মকর্তাদের মধ্যে পারস্পরিক সৌহার্দ্য, সম্প্রীতি ও ভ্রাতৃত্ববোধ আরও সুদৃঢ় করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

দিনব্যাপী এই অনুষ্ঠান মধ্যাহ্নভোজ ও সাংস্কৃতিক পরিবেশনার মধ্য দিয়ে শেষ হয়।

২৭৭ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন