সর্বশেষ

সারাদেশ

ফেনীতে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ উদ্বোধন, ক্রীড়াকে পেশা হিসেবে গড়ে তোলার আহ্বান

স্টাফ রিপোর্টার, ফেনী
স্টাফ রিপোর্টার, ফেনী

শনিবার, ২ মে, ২০২৬ ২:৫১ অপরাহ্ন

শেয়ার করুন:
ফেনীতে তরুণদের ক্রীড়ায় সম্পৃক্ত করতে ‘ক্রীড়া হলো পেশা, পরিবার পাবে ভরসা’ স্লোগানে শুরু হলো জেলা পর্যায়ের ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ কার্যক্রম। শনিবার বিকেলে ফেনী শহরের মরহুম খাইরুল আনোয়ার পেয়ারু জিমনেশিয়ামে এ উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করে জেলা প্রশাসন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী আবদুল আউয়াল মিন্টু। তিনি তার বক্তব্যে বলেন, কেবল মুখস্থনির্ভর শিক্ষার মাধ্যমে প্রকৃত জ্ঞান অর্জন সম্ভব নয়। শিক্ষার্থীদের পূর্ণাঙ্গ বিকাশের জন্য শারীরিক ও মানসিক সক্ষমতা বৃদ্ধি অপরিহার্য, আর সে ক্ষেত্রে ক্রীড়ার ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

ফেনীর অতিরিক্ত জেলা প্রশাসক ফাহমিদা হকের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফেনী-২ আসনের সংসদ সদস্য জয়নাল আবেদীন এবং ফেনী-১ আসনের সংসদ সদস্য মুন্সি রফিকুল আলম মজনু।

এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা পরিষদের প্রশাসক অধ্যাপক আবদুল খালেক, পৌর প্রশাসক রোমেন শর্মা, জেলা বিএনপির আহ্বায়ক শেখ ফরিদ বাহার, সদস্য সচিব আলাল উদ্দিন আলালসহ বিভিন্ন পর্যায়ের রাজনৈতিক নেতা ও ক্রীড়া সংশ্লিষ্ট ব্যক্তিরা।

উদ্বোধনী আয়োজনে জেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী ও ক্রীড়াবিদদের অংশগ্রহণে প্রাণবন্ত পরিবেশ সৃষ্টি হয়। আয়োজকরা জানান, এই উদ্যোগের মাধ্যমে জেলার তরুণদের ক্রীড়ার প্রতি আগ্রহ বাড়ানো এবং পেশা হিসেবে ক্রীড়াকে প্রতিষ্ঠিত করার লক্ষ্যে কাজ করা হবে।

১১৭ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন