সর্বশেষ

সারাদেশ

মহিপুরে সরকারি কর্মকর্তার ওপর সন্ত্রাসী হামলা, এলাকায় উত্তেজনা

এ এম মিজানুর রহমান বুলেট, কলাপাড়া (পটুয়াখালী)
এ এম মিজানুর রহমান বুলেট, কলাপাড়া (পটুয়াখালী)

শনিবার, ২ মে, ২০২৬ ১১:৩২ অপরাহ্ন

শেয়ার করুন:
পটুয়াখালীর মহিপুরে এক সরকারি কর্মকর্তার ওপর সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে। শুক্রবার বিকেলে মহিপুর থানার ধুলাসার ইউনিয়নের চাপলী বাজার এলাকায় এ হামলা ঘটে।

ভুক্তভোগী মোঃ আল আমিন জনতা ব্যাংক পিএলসি, খেপুপাড়া শাখার কর্মকর্তা এবং স্থানীয় ফাতেমা হাই মাধ্যমিক বিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী।

স্থানীয় সূত্রে জানা যায়, বিকেলে কতিপয় দুর্বৃত্ত অতর্কিতভাবে তার ওপর হামলা চালিয়ে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে। অভিযোগ রয়েছে, হামলাকারীরা দীর্ঘদিন ধরে রাজনৈতিক পরিচয় ব্যবহার করে এলাকায় সন্ত্রাসী কার্যক্রম ও চাঁদাবাজি করে আসছে।

অভিযুক্তরা হলো— মহিপুর থানার ধুলাসার ইউনিয়নের নতুন পাড়া গ্রামের বজলু গাজীর ছেলে মনির (৩৬), ফেরদাউস (২৬) এবং মন্টু (২২)।

স্থানীয় বাসিন্দা আ. সালাম বলেন, “হঠাৎ করে কিছু বুঝে ওঠার আগেই হামলাকারীরা সন্ত্রাসী কায়দায় আক্রমণ চালিয়ে পালিয়ে যায়।”

প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক মো. তারিকুল ইসলাম সুমন বলেন, “প্রকাশ্যে দিবালোকে এমন হামলা হলেও কার্যকর কোনো ব্যবস্থা দেখা যাচ্ছে না। এতে সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক বিরাজ করছে।”

এদিকে ফার্মেসি ব্যবসায়ী মো. মেহেদী হাসান লিমন অভিযোগ করে বলেন, অভিযুক্তরা রাজনৈতিক প্রভাব খাটিয়ে দীর্ঘদিন ধরে বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড চালিয়ে আসছে। তিনি দ্রুত সুষ্ঠু বিচারের দাবি জানান।

ভুক্তভোগী মো. আল আমিন বলেন, কয়েকদিন আগে মাছ কেনাকে কেন্দ্র করে তাদের সঙ্গে তার কথাকাটাকাটি হয়েছিল, যা স্থানীয়ভাবে মীমাংসা হয়েছিল। তবে এরপর কেন তার ওপর হামলা চালানো হলো, তা তিনি বুঝতে পারছেন না। তিনি ঘটনার সুষ্ঠু বিচার দাবি করেন।

মহিপুর থানা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শাহজাহান পারভেজ বলেন, “সন্ত্রাসী কোনো দলের হতে পারে না। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। অভিযোগ প্রমাণিত হলে তাদের বিরুদ্ধে আইনানুগ ও দলীয় ব্যবস্থা নেওয়া হবে।”

মহিপুর থানার অফিসার ইনচার্জ মো. শামীম আহম্মেদ বলেন, এ ঘটনায় এখন পর্যন্ত কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। লিখিত অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এ ঘটনায় এলাকায় চরম উদ্বেগ ও আতঙ্ক বিরাজ করছে। স্থানীয়দের দাবি, দ্রুত দোষীদের শনাক্ত করে আইনের আওতায় এনে শাস্তি নিশ্চিত করা হোক।

৩৬২ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন