সর্বশেষ

সারাদেশ

নড়াইলে ‘দেশ রূপান্তর’ পত্রিকার ৭ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

আবদুস সাত্তার, নড়াইল
আবদুস সাত্তার, নড়াইল

শনিবার, ২ মে, ২০২৬ ১১:১৮ অপরাহ্ন

শেয়ার করুন:
‘হৃদয়ে বাংলার মুখ’ প্রতিপাদ্যকে ধারণ করে নড়াইলে নানা আয়োজনের মধ্য দিয়ে দেশের পাঠকপ্রিয় দৈনিক দেশ রূপান্তর পত্রিকার ৭ম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে।

শনিবার (২ মে) বেলা ১১টায় নড়াইল প্রেসক্লাব মিলনায়তনে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। কর্মসূচির মধ্যে ছিল শোভাযাত্রা, আলোচনা সভা, কেক কাটা এবং বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে শুভেচ্ছা বিনিময়।

নড়াইল প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি অ্যাডভোকেট মো. আজিজুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নড়াইল-২ আসনের সংসদ সদস্য মো. আতাউর রহমান বাচ্চু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নড়াইল সদর উপজেলা জামায়াতের আমির মাওলানা আল আমিন, নড়াইল জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি মো. তারিকুজ্জামান লিটু, নড়াইল প্রেসক্লাবের সাবেক সভাপতি অ্যাডভোকেট মো. আলমগীর সিদ্দিকী এবং সাধারণ সম্পাদক মো. মাহবুবুর রশীদ লাবলু।

এছাড়া বক্তব্য দেন সাংবাদিক ফরহাদ খান, আসাদ রহমান, শরিফুল ইসলাম বাবলু, শুভ সরকার প্রমুখ। স্বাগত বক্তব্য রাখেন দৈনিক দেশ রূপান্তরের নড়াইল প্রতিনিধি আবদুস সাত্তার।

আলোচনায় বক্তারা দৈনিক দেশ রূপান্তরের বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের প্রশংসা করেন এবং ভবিষ্যতেও একই ধারা অব্যাহত রাখার আহ্বান জানান। তারা বলেন, বর্তমান ডিজিটাল যুগে পত্রিকার অনলাইন ও ডিজিটাল ভার্সনকে আরও গতিশীল করতে হবে।

অনুষ্ঠান শেষে প্রধান অতিথি সংসদ সদস্য মো. আতাউর রহমান বাচ্চু পত্রিকার পক্ষ থেকে একটি শুভেচ্ছা ক্রেস্ট গ্রহণ করেন। পরে অতিথিরা কেক কাটেন।

এরপর একটি বর্ণাঢ্য শোভাযাত্রা শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে প্রেসক্লাবের সামনে এসে শেষ হয়।

অনুষ্ঠানে নড়াইলে কর্মরত প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন গণমাধ্যমকর্মী, রাজনীতিবিদ, আইনজীবী, শিক্ষক, ব্যবসায়ীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন। ৭ম বছর পূর্তি শেষে অষ্টম বছরে পদার্পণ উপলক্ষে বিভিন্ন দপ্তরের কর্মকর্তাদের সঙ্গেও শুভেচ্ছা বিনিময় করা হয়। কর্মকর্তারা দৈনিক দেশ রূপান্তরের অগ্রযাত্রা অব্যাহত রাখতে পাশে থাকার আশাবাদ ব্যক্ত করেন।

১৬৮ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন