সর্বশেষ

সারাদেশ

সলঙ্গার অটোভ্যান চালক হত্যা মামলার প্রধান আসামি ঢাকায় গ্রেপ্তার

স্বপন মির্জা, সিরাজগঞ্জ
স্বপন মির্জা, সিরাজগঞ্জ

শনিবার, ২ মে, ২০২৬ ১১:০৪ অপরাহ্ন

শেয়ার করুন:
সিরাজগঞ্জের সলঙ্গায় অটোভ্যান চালক জাহের আলী (৬৫) হত্যা মামলার প্রধান আসামি রাসেল হোসেন (২০)কে ঢাকার বড় বাজার এলাকায় যৌথ অভিযানে গ্রেপ্তার করেছে র‍্যাব।

গ্রেপ্তারকৃত রাসেল উপজেলার তেলিজানা আশ্রয়ণ প্রকল্প এলাকার বাসিন্দা মো. আবু হাসেমের ছেলে। হত্যাকাণ্ডের পর থেকে তিনি আত্মগোপনে ছিলেন এবং একাধিকবার নিজের অবস্থান পরিবর্তন করছিলেন।

র‍্যাব জানায়, গত ২১ এপ্রিল সকালে সলঙ্গা থানার ফুলজোর নদীর কালিকাপুর এলাকায় অটোভ্যান চালক বৃদ্ধ জাহের আলীর লাশ পড়ে থাকতে দেখে পুলিশ উদ্ধার করে। এ ঘটনায় মামলা হলেও প্রথমদিকে হত্যাকারীদের বিষয়ে কোনো তথ্য পাওয়া যাচ্ছিল না।

পরবর্তীতে সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে র‍্যাব-১২ ও র‍্যাব-৪ এর যৌথ অভিযানে গত শুক্রবার সন্ধ্যায় ঢাকার মিরপুরের দারুস সালাম এলাকায় আসামি রাসেলের অবস্থান শনাক্ত করা হয় এবং তাকে গ্রেপ্তার করা হয়।

পরে শনিবার (২ মে) ভোররাতে সলঙ্গা থানার উপ-পরিদর্শক (এসআই) সামিউল ইসলামের নেতৃত্বে তাকে থানায় হস্তান্তর করে পুলিশ হেফাজতে নেওয়া হয়।

এ বিষয়ে অতিরিক্ত পুলিশ সুপার (রায়গঞ্জ সার্কেল) মো. সাইফুল ইসলাম খান বলেন, “গত কয়েকদিন ধরে আমরা আসামির অবস্থান শনাক্তে কাজ করছিলাম। সে বারবার নিজের অবস্থান পরিবর্তন করছিল। সর্বশেষ অবস্থান নিশ্চিত হওয়ার পর র‍্যাবের সহায়তায় তাকে গ্রেপ্তার করা সম্ভব হয়।”

তিনি আরও জানান, বর্তমানে আসামিকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং মামলার পরবর্তী আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

১৬৪ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন