সর্বশেষ

সারাদেশ

ঠাকুরগাঁও সুগার মিলস শ্রমিক কর্মচারী ইউনিয়নের ‘মে সম্মাননা’ প্রদান 

জাকির মোস্তাফিজ মিলু, ঠাকুরগাঁও
জাকির মোস্তাফিজ মিলু, ঠাকুরগাঁও

শনিবার, ২ মে, ২০২৬ ১০:১৫ পূর্বাহ্ন

শেয়ার করুন:
ঠাকুরগাঁও সুগার মিলস শ্রমিক কর্মচারী ইউনিয়ন তাদের প্রথম সাধারণ সম্পাদক (১৯৬০–৬১ ও ১৯৬৪–৬৬ মেয়াদ) মোস্তাফিজুর রহমান, প্রাক্তন সভাপতি ও সাধারণ সম্পাদক আলাউদ্দিন খাঁনসহ প্রয়াত নেতৃবৃন্দ এবং জীবিত প্রাক্তন সভাপতি ও সাধারণ সম্পাদকসহ মোট ১৫ জন শ্রমিক নেতাকে ‘মে সম্মাননা’ প্রদান করেছে।

১৯৫৬ সালে ঠাকুরগাঁও সুগার মিলের নির্মাণ কাজ শুরু হয় এবং ১৯৫৮ সালে তা সম্পন্ন হয়। ১৯৫৮–৫৯ মৌসুমে এই ঐতিহ্যবাহী চিনিকলে প্রথম আখ মাড়াই কার্যক্রম শুরু হয়। এরই ধারাবাহিকতায় ১৯৬০ সালে প্রতিষ্ঠিত হয় ঠাকুরগাঁও চিনিকল শ্রমিক কর্মচারী ইউনিয়ন। দীর্ঘ ৬৬ বছরের এই ঐতিহ্যবাহী ইউনিয়ন বহু বছর পর পাকিস্তান আমলে নির্মিত এবং দীর্ঘদিন পরিত্যক্ত অবস্থায় থাকা তাদের দ্বি-তল ভবনটি পুনরায় চালু করে। এবার মহান মে দিবস উপলক্ষে এই ভবনেই অতীত নেতাদের স্মরণ ও সম্মান জানানো হয়।

শনিবার সকালে মে দিবস-২০২৬ উপলক্ষে আয়োজিত কর্মসূচিতে আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়। অতীত ও বর্তমান নেতা-কর্মীদের মিলনমেলায় পরিণত হয় অনুষ্ঠানটি। প্রয়াত নেতাদের উত্তরাধিকার এবং জীবিত প্রাক্তন নেতারা সম্মাননা গ্রহণ করেন।

অনুষ্ঠানে বর্তমান সভাপতি ও বাংলাদেশ চিনি শিল্প কর্পোরেশন শ্রমিক কর্মচারী ফেডারেশনের সভাপতি আব্দুল কুদ্দুস সভাপতিত্ব করেন। আরও বক্তব্য দেন ঠাকুরগাঁও সুগার মিলস শ্রমিক কর্মচারী ইউনিয়নের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মাহমুদ খান রতন এবং সহ-সাধারণ সম্পাদক রুহুল আমিন।

এ সময় ইউনিয়নের প্রথম সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান (১৯৬০–৬১ ও ১৯৬৪–৬৬ মেয়াদ), প্রাক্তন সভাপতি ও সাধারণ সম্পাদক আলাউদ্দিন খাঁনসহ প্রয়াত নেতাদের পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন। জীবিত প্রাক্তন সভাপতি ও সাধারণ সম্পাদকরাও অনুষ্ঠানে উপস্থিত থেকে সম্মাননা স্মারক গ্রহণ করেন।

বক্তারা বলেন, চিনিশিল্পকে টিকিয়ে রাখতে শ্রমিকদের সুরক্ষা নিশ্চিত করা জরুরি। দক্ষ জনবল গঠনের জন্য মৌসুমি জনবল থেকে যোগ্যতার ভিত্তিতে অভ্যন্তরীণভাবে স্থায়ী পদে সমন্বয়, পদোন্নতির মাধ্যমে দক্ষ জনবল তৈরি এবং মজুরি কমিশনের আওতায় শ্রমিকদের বিশেষ সুবিধা প্রদান প্রয়োজন।

তারা আরও বলেন, ঠাকুরগাঁও সুগার মিলসহ দেশের চিনিশিল্পের বিশাল সম্পদ যথাযথভাবে ব্যবহার করা গেলে এই শিল্প কখনও লোকসানে থাকবে না, বরং এটি লাভজনক হয়ে দেশের অর্থনৈতিক সমৃদ্ধিতে ভূমিকা রাখবে। চিনিকলগুলো আধুনিকায়নের মাধ্যমে শ্রমিক ও সংশ্লিষ্টদের জীবনমান ও জীবিকা উন্নয়নেরও দাবি জানান তারা।

এছাড়া মহান মে দিবস-২০২৬ সফলভাবে উদযাপনের অংশ হিসেবে ঠাকুরগাঁও সুগার মিলস শ্রমিক কর্মচারী ইউনিয়নের উদ্যোগে আলোচনা সভা ও র‍্যালি অনুষ্ঠিত হয়। শনিবার সকালে শহরের রোড বাজার এলাকায় সংগঠনটির নিজস্ব ভবনে এসব কর্মসূচি পালন করা হয়।

১২৪ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন