সর্বশেষ

সারাদেশ

সাবেক এমপি ও এমএনএ অ্যাডভোকেট মোসলেম উদ্দিনের ইন্তেকাল

আওলাদ রুবেল, ময়মনসিংহ 
আওলাদ রুবেল, ময়মনসিংহ 

শনিবার, ২ মে, ২০২৬ ৯:৩৭ অপরাহ্ন

শেয়ার করুন:
ময়মনসিংহের ফুলবাড়ীয়া উপজেলার কৃতী সন্তান, ৬ বারের নির্বাচিত সাবেক সংসদ সদস্য ও এমএনএ অ্যাডভোকেট আলহাজ্ব মোসলেম উদ্দিন ইন্তেকাল করেছেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৭ বছর।

তিনি ময়মনসিংহের ফুলবাড়ীয়া উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি, প্রাক্তন গণপরিষদ সদস্য, জাতীয় সংসদ সদস্য এবং ময়মনসিংহ জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি ছিলেন। দীর্ঘ রাজনৈতিক ও সামাজিক জীবনে তিনি এলাকার শিক্ষা প্রতিষ্ঠান, রাস্তাঘাটসহ বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ডে গুরুত্বপূর্ণ ও অগ্রণী ভূমিকা পালন করেন।

মরহুম অ্যাডভোকেট মোসলেম উদ্দিন আজ ঢাকায় একটি বেসরকারি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, তিন ছেলে, দুই মেয়ে এবং অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।

মরহুমের জানাজার নামাজ আগামীকাল রবিবার (৩ মে) তিন দফায় অনুষ্ঠিত হবে। প্রথম জানাজা সকাল ১০টায় ময়মনসিংহ জেলা আইনজীবী সমিতি প্রাঙ্গণে, দ্বিতীয় জানাজা দুপুর ৩টায় ফুলবাড়ীয়া সরকারি হাইস্কুল মাঠে এবং তৃতীয় জানাজা বিকেল ৫টায় আলহাজ্ব মোঃ মোসলেম উদ্দিন এতিমখানা মাঠে অনুষ্ঠিত হবে।
 

১৮২ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন