সারাদেশ
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে ঢাকা–চট্টগ্রাম মহাসড়কে সড়ক দুর্ঘটনায় পিকআপ ভ্যানের চালক ও একজন ফল ব্যবসায়ী নিহত হয়েছেন।
সোনারগাঁয়ে সড়ক দুর্ঘটনায় পিকআপ চালক ও ফল ব্যবসায়ী নিহত
রবিউল ইসলাম, নারায়ণগঞ্জ
শনিবার, ২ মে, ২০২৬ ৮:২৪ অপরাহ্ন
শেয়ার করুন:
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে ঢাকা–চট্টগ্রাম মহাসড়কে সড়ক দুর্ঘটনায় পিকআপ ভ্যানের চালক ও একজন ফল ব্যবসায়ী নিহত হয়েছেন।
শনিবার রাত ৩টার দিকে উপজেলার ত্রিপরদী এলাকায় চৈতি গার্মেন্টসের বিপরীত পাশে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন বরিশালের মুলাদী থানার সেকান্দার আলীর ছেলে পিকআপ চালক মোহাম্মদ আলী এবং খাগড়াছড়ির মানিকছড়ি এলাকার খালেক খলিফার ছেলে ফল ব্যবসায়ী মনির হোসেন, যিনি পিকআপে থাকা আনারসের ব্যবসার সঙ্গে যুক্ত ছিলেন।
কাঁচপুর হাইওয়ে থানার অফিসার ইনচার্জ মো. শামীম শেখ জানান, ত্রিপরদী এলাকায় চৈতি গার্মেন্টসের বিপরীত পাশে ঢাকামুখী একটি অজ্ঞাত চলন্ত গাড়ির পেছনে আনারস বোঝাই পিকআপ ভ্যানটি ধাক্কা দেয়। এতে পিকআপটি দুমড়ে-মুচড়ে যায় এবং ভেতরে থাকা চালক ও ফল ব্যবসায়ী ঘটনাস্থলেই নিহত হন।
পরে সোনারগাঁ ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে কাঁচপুর হাইওয়ে থানায় নিয়ে যায়। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
১৫৭ বার পড়া হয়েছে
শেয়ার করুন:
মন্তব্য
(0)
আলোচিত খবর
এলাকার খবর