সর্বশেষ

সারাদেশ

পূর্বধলায় বাস–সিএনজি মুখোমুখি সংঘর্ষে নিহত ২, আহত কয়েকজন

দেবল চন্দ্র দাস, নেত্রকোনা
দেবল চন্দ্র দাস, নেত্রকোনা

শনিবার, ২ মে, ২০২৬ ৬:৪৫ অপরাহ্ন

শেয়ার করুন:
নেত্রকোনার পূর্বধলা উপজেলায় বাস ও সিএনজির মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন।

শনিবার (সকাল) উপজেলার ইলাশপুর এলাকায় শ্যামগঞ্জ–বিরিশিরি মহাসড়কের রাজার বাজারে এ দুর্ঘটনা ঘটে।

নিহতদের মধ্যে একজনের পরিচয় জানা গেছে। তিনি উপজেলার দক্ষিণ কালডোয়ার গ্রামের আসম আলীর ছেলে আইনুল হক (৫০)। অপর নিহত ব্যক্তির পরিচয় এখনো জানা যায়নি। এ ঘটনায় আরও কয়েকজন আহত হয়েছেন।

পুলিশ জানায়, শনিবার সকালে যাত্রীবাহী একটি বাস দুর্গাপুর থেকে ময়মনসিংহের উদ্দেশ্যে ছেড়ে আসে। আনুমানিক সকাল সাড়ে ৮টার দিকে বাসটি শ্যামগঞ্জ–বিরিশিরি মহাসড়কের ইলাশপুর এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি যাত্রীবাহী সিএনজির সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই একজন নিহত হন। গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নেওয়ার পর আরেকজনের মৃত্যু হয়। দুর্ঘটনায় আরও কয়েকজন আহত হন।

পূর্বধলা থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন জানান, অজ্ঞাত নিহত ব্যক্তির পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। এছাড়া ঘটনাটি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

১৭৬ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন