মুন্সীগঞ্জে মে দিবস ও পেশাগত স্বাস্থ্য ও সেফটি দিবস পালিত
শুক্রবার, ১ মে, ২০২৬ ১১:৪৯ পূর্বাহ্ন
শেয়ার করুন:
মহান মে দিবস ও জাতীয় পেশাগত স্বাস্থ্য ও সেফটি দিবস ২০২৬ মুন্সীগঞ্জে যথাযোগ্য মর্যাদা ও উৎসবমুখর পরিবেশে উদযাপিত হয়েছে।
শুক্রবার (০১ মে ২০২৬) সকালে জেলা প্রশাসন মুন্সীগঞ্জ এবং কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের যৌথ উদ্যোগে একটি বর্ণাঢ্য র্যালির আয়োজন করা হয়। র্যালিটি জেলা প্রশাসক কার্যালয় প্রাঙ্গণ থেকে শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় একই স্থানে এসে শেষ হয়।
পরে জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক (ভারপ্রাপ্ত) মৌসুমী মাহবুব। এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জের পুলিশ সুপার মো. মেনহাজুল আলম, পিপিএম, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. রেজাউল করিমসহ বিভিন্ন সরকারি দপ্তরের প্রধান এবং সংশ্লিষ্ট অংশীজনরা।
আলোচনায় বক্তারা শ্রমিকদের অধিকার রক্ষা, নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিতকরণ এবং পেশাগত স্বাস্থ্য সুরক্ষার গুরুত্ব তুলে ধরেন। তারা বলেন, শ্রমজীবী মানুষের নিরাপত্তা ও কল্যাণ নিশ্চিত করতে সংশ্লিষ্ট সকলের সম্মিলিত উদ্যোগ অপরিহার্য।
অনুষ্ঠানে মে দিবসের তাৎপর্য স্মরণ করে একটি নিরাপদ, স্বাস্থ্যসম্মত ও মানবিক কর্মপরিবেশ গড়ে তুলতে সবাই ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করা হয়।
১৪৯ বার পড়া হয়েছে