সর্বশেষ

সারাদেশ

গৌরনদীতে মিছিলকে ঘিরে উত্তেজনা, দুই দিনে পরপর বিক্ষোভ

স্টাফ রিপোর্টার, বরিশাল
স্টাফ রিপোর্টার, বরিশাল

শুক্রবার, ১ মে, ২০২৬ ১০:৫৮ অপরাহ্ন

শেয়ার করুন:
আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রমের ওপর নিষেধাজ্ঞা প্রত্যাহার এবং কথিত পুলিশ হত্যার বিচারের দাবিতে বরিশালের গৌরনদীতে বিক্ষোভ মিছিলের ঘটনা ঘটেছে। শুক্রবার (১ মে) ভোরে ঢাকা–বরিশাল মহাসড়কের ভুরঘাটা বাসস্ট্যান্ড এলাকায় এ মিছিল অনুষ্ঠিত হয়।

স্থানীয় সূত্র ও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, প্রায় অর্ধশতাধিক নেতাকর্মী ব্যানার হাতে নিয়ে ভোরের দিকে ভুরঘাটা ব্রিজ এলাকা থেকে মিছিল শুরু করেন। মিছিলটি পরে বাসস্ট্যান্ড এলাকার বিভিন্ন সড়ক ঘুরে পুনরায় আশপাশে ছড়িয়ে পড়ে। অংশগ্রহণকারীরা আওয়ামী লীগের ওপর আরোপিত নিষেধাজ্ঞা প্রত্যাহার এবং পুলিশ হত্যার ঘটনার সুষ্ঠু বিচারের দাবিতে বিভিন্ন স্লোগান দেন।

ভিডিও ও প্রত্যক্ষদর্শীদের তথ্য অনুযায়ী, মিছিলে গৌরনদী উপজেলার আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেন। তাদের হাতে থাকা ব্যানারে দলীয় শীর্ষ নেতাদের ছবিও দেখা যায়।

এর আগের দিন বৃহস্পতিবার (৩০ এপ্রিল) ভোরেও একই দাবিতে গৌরনদী বাসস্ট্যান্ড এলাকায় আরেকটি ঝটিকা মিছিল হয়। টানা দুই দিনের এমন কর্মসূচিকে ঘিরে স্থানীয়দের মধ্যে আলোচনা ও প্রশ্ন তৈরি হয়েছে।

ভিডিও সূত্রে জানা গেছে, বার্থী ইউনিয়নের ইউপি সদস্য ও উপজেলা যুবলীগের সদস্য মামুনুর রশিদ মনু মোল্লা এবং গৌরনদী পৌরসভার ৯ নম্বর ওয়ার্ড ছাত্রলীগের সভাপতি মো. মাসুম সরদারের নেতৃত্বে মিছিলটি সংগঠিত হয়। তবে এ বিষয়ে তাদের বক্তব্য পাওয়া যায়নি।

গৌরনদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তারিক হাসান রাসেল জানান, ভোরে নিষিদ্ধ ঘোষিত একটি সংগঠনের কিছু কর্মী পাশের কালকিনি এলাকা থেকে এসে ভুরঘাটা বাসস্ট্যান্ডে সংক্ষিপ্ত সময়ের জন্য মিছিল করে। পুলিশ ঘটনাস্থলে পৌঁছানোর আগেই তারা দ্রুত সরে যায়। তিনি আরও জানান, ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

১৭১ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন