কুড়িগ্রামে উৎসবমুখর পরিবেশে মহান মে দিবস উদযাপন
শুক্রবার, ১ মে, ২০২৬ ১০:০৬ পূর্বাহ্ন
শেয়ার করুন:
শ্রমিক অধিকার আদায়ের ঐতিহাসিক দিন মহান মে দিবস যথাযোগ্য মর্যাদা ও বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে কুড়িগ্রামে পালিত হয়েছে। শুক্রবার সকালে জেলার বিভিন্ন শ্রমিক সংগঠনের উদ্যোগে পৃথক ব্যানারে মিছিল নিয়ে শ্রমিক ও নেতাকর্মীরা কলেজ মোড় বিজয় স্তম্ভ চত্বরে সমবেত হন।
পরে সেখানে শ্রমিকদের অংশগ্রহণে মে দিবসের ইতিহাস, তাৎপর্য ও শ্রমজীবী মানুষের অধিকার বিষয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক অন্নপূর্ণা দেবনাথ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বি এম কুদরত-ই-খুদা, অতিরিক্ত পুলিশ সুপার মাসুদ রানা, জেলা বিএনপির আহ্বায়ক মোস্তাফিজুর রহমান, যুগ্ম আহ্বায়ক শফিকুল ইসলাম বেবু ও হাসিবুর রহমান হাসিব। এছাড়া জামায়াতে ইসলামীর সাধারণ সম্পাদক মাওলানা নিজাম উদ্দিন, এনসিপির আহ্বায়ক মুকুল মিয়া এবং কুড়িগ্রাম প্রেস ক্লাবের সভাপতি শফি খানসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
আলোচনা সভা শেষে জেলা প্রশাসনের তত্ত্বাবধানে বিভিন্ন শ্রমিক সংগঠন পৃথকভাবে বর্ণাঢ্য র্যালি বের করে। বাস শ্রমিক, ট্রাক শ্রমিক, হোটেল শ্রমিক, ইমারত ও নির্মাণ শ্রমিক, অটোরিকশা শ্রমিক, বিদ্যুৎ শ্রমিক ও কুলি শ্রমিকসহ বিভিন্ন পেশার শ্রমিকরা এতে অংশ নেন। র্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে শেষ হয়।
এদিকে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে হোটেল শ্রমিক সংগঠনের সভাপতি ফজলু মিয়া শ্রমিকদের ন্যায্য বেতন, উৎসব ভাতা এবং নির্দিষ্ট কর্মঘণ্টা নির্ধারণের দাবি জানান।
১৩০ বার পড়া হয়েছে