সর্বশেষ

সারাদেশ

গোপালগঞ্জে মে দিবস পালিত: র‌্যালি, আলোচনা ও শ্রমিকদের মাঝে নিরাপত্তা সামগ্রী বিতরণ

বাদল সাহা, গোপালগঞ্জ
বাদল সাহা, গোপালগঞ্জ

শুক্রবার, ১ মে, ২০২৬ ৯:১২ অপরাহ্ন

শেয়ার করুন:
গোপালগঞ্জে র‌্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে মহান মে দিবস ও জাতীয় পেশাগত স্বাস্থ্য ও সেইফটি দিবস। জেলা প্রশাসন, কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তর এবং বিভিন্ন সংগঠনের যৌথ উদ্যোগে দিবসটি উদযাপন করা হয়।

শুক্রবার (১ মে) সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার মো. হাবিবুল্লাহ। অতিরিক্ত জেলা প্রশাসক তারেক সুলতানের সভাপতিত্বে সভায় আরও বক্তব্য দেন কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের উপমহাপরিদর্শক এইচ এম শাহাদাত, মেডিকেল অফিসার ডা. দিবাকর বিশ্বাস, গোপালগঞ্জ চেম্বার অব কমার্সের সাধারণ সম্পাদক শেখ মাসুদুর রহমান, সাংবাদিক বাদল সাহা ও সঞ্জয় বিশ্বাস, প্রতিষ্ঠান মালিক মো. কুতুব উদ্দিন এবং শ্রমিক প্রতিনিধি রওশান আরা মনি।

আলোচনা সভায় বক্তারা শ্রমিকদের, বিশেষ করে নারী শ্রমিকদের নিরাপত্তা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি নারী-পুরুষ শ্রমিকদের মধ্যে বিদ্যমান বেতন বৈষম্য দূর করে তাদের যথাযথ মূল্যায়নের আহ্বান জানান।

সভা শেষে শ্রমিকদের মাঝে নিরাপত্তা সামগ্রী বিতরণ করা হয়। এ সময় সরকারি কর্মকর্তা, বিভিন্ন কলকারখানার মালিক ও শ্রমিক প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

এদিকে, দিবসটি উপলক্ষে টুঙ্গিপাড়া উপজেলার পৌর বাস টার্মিনাল থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়। পরে সেখানে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয় এবং শ্রমিকদের মাঝে খাবার বিতরণ করা হয়।

১৬১ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন