সর্বশেষ

সারাদেশ

পঞ্চগড়ে মে দিবস: র‌্যালি ও আলোচনা সভায় শ্রমিকদের অংশগ্রহণ

কামরুজ্জামান টুটুল, পঞ্চগড়
কামরুজ্জামান টুটুল, পঞ্চগড়

শুক্রবার, ১ মে, ২০২৬ ৯:০৭ পূর্বাহ্ন

শেয়ার করুন:
পঞ্চগড়ে মহান মে দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়েছে। শুক্রবার সকালে জেলা প্রশাসনের উদ্যোগে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে একটি র‌্যালি বের করা হয়, যা শেষে পঞ্চগড় সরকারি অডিটোরিয়াম চত্বরে গিয়ে শেষ হয়। র‌্যালিতে বিভিন্ন শ্রমিক সংগঠন, সামাজিক সংগঠন ও সাধারণ মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।

র‌্যালি শেষে সরকারি অডিটোরিয়ামে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে জেলা প্রশাসনের কর্মকর্তারা, বিভিন্ন শ্রমিক সংগঠনের নেতাকর্মী এবং সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। বক্তারা শ্রমিকদের অধিকার, নিরাপদ কর্মপরিবেশ এবং ন্যায্য মজুরি নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন।

দিবসটি ঘিরে পঞ্চগড়ে বিভিন্ন সংগঠন দিনব্যাপী নানা কর্মসূচি পালন করে, যা শ্রমিকদের অধিকার ও মর্যাদা প্রতিষ্ঠার বার্তা তুলে ধরে।

১২৬ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন