সর্বশেষ

সারাদেশ

হিলি স্থলবন্দরে র‌্যালি ও আলোচনা সভায় পালিত হলো মে দিবস

স্টাফ রিপোর্টার, হাকিমপুর (দিনাজপুর)
স্টাফ রিপোর্টার, হাকিমপুর (দিনাজপুর)

শুক্রবার, ১ মে, ২০২৬ ৮:৪৯ পূর্বাহ্ন

শেয়ার করুন:
আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে দিনাজপুরের হাকিমপুর উপজেলার হিলি স্থলবন্দরে নানা আয়োজনের মধ্য দিয়ে মে দিবস পালিত হয়েছে। শুক্রবার সকালে জাতীয় পতাকা ও মে দিবসের পতাকা উত্তোলনের মাধ্যমে কর্মসূচির সূচনা হয়।

সকাল সাড়ে ৮টায় হিলি চারমাথা মোড়ে স্থলবন্দর শ্রমিক সংগঠনের কার্যালয়ে পতাকা উত্তোলনের পর একটি বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। র‌্যালিটি বন্দরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে ২ নম্বর গেটে গিয়ে শেষ হয়। পরে সেখানে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

কেন্দ্রীয় শ্রমিক দল কমিটির সহ-সাধারণ সম্পাদক রেজাউল করিমের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা বিএনপির প্রধান উপদেষ্টা ও সাবেক উপজেলা চেয়ারম্যান আকরাম হোসেন মন্ডল। এছাড়াও বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সভাপতি ফেরদৌস, সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেন লিপ্লী, পৌর বিএনপির সভাপতি মোতালেব খান মিঠু, সাধারণ সম্পাদক নাজমুল হক, সিনিয়র সভাপতি শাহীনুর ইসলাম শাহীন এবং ফরিদ খান।

এর আগে হিলি স্থলবন্দরের বিভিন্ন শ্রমিক সংগঠনের সদস্যরা আলাদা আলাদা ব্যানারে মিছিল নিয়ে কর্মসূচিতে অংশ নেন। এতে কুলি শ্রমিক, শ্রমিক কল্যাণ ফেডারেশন, ইমারত নির্মাণ শ্রমিক, ট্রাক ও ট্যাংকলরি শ্রমিক, বাস মালিক সমিতি, ট্রাক ড্রাইভার সমিতি, ইজিবাইক ও অটোরিকশা চালকরা উপস্থিত ছিলেন।

সমাবেশে শ্রমিকরা বিভিন্ন দাবি-দাওয়া তুলে ধরে ‘শ্রমিকের ন্যায্য দাবি মানতে হবে’, ‘মালিক-শ্রমিক ঐক্য গড়তে হবে’ এবং ‘শ্রমিকের দালালদের বিরুদ্ধে সতর্ক থাকুন’—এমন নানা স্লোগান দেন।

১৫৬ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন