সারাদেশ
সিরাজগঞ্জে নানা কর্মসূচির মধ্য দিয়ে মহান মে দিবস ও জাতীয় পেশাগত স্বাস্থ্য ও সেফটি দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে জেলা প্রশাসনের উদ্যোগে শুক্রবার সকালে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।
সিরাজগঞ্জে র্যালি-আলোচনায় পালিত মহান মে দিবস
স্বপন মির্জা, সিরাজগঞ্জ
শুক্রবার, ১ মে, ২০২৬ ৯:১৬ পূর্বাহ্ন
শেয়ার করুন:
সিরাজগঞ্জে নানা কর্মসূচির মধ্য দিয়ে মহান মে দিবস ও জাতীয় পেশাগত স্বাস্থ্য ও সেফটি দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে জেলা প্রশাসনের উদ্যোগে শুক্রবার সকালে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।
পরে অনুষ্ঠিত আলোচনা সভায় শ্রম কল্যাণ মন্ত্রণালয়ের সহায়তায় ১১ জন শিক্ষার্থী ও ৮ জন অসুস্থ শ্রমিকের মাঝে মোট ১৫ লাখ ৭৫ হাজার টাকার চেক বিতরণ করা হয়।
অনুষ্ঠানে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) গণপতি রায়, জেলা প্রশাসনের অন্যান্য কর্মকর্তা, জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি সাইদুর রহমান বাচ্চুসহ বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
আলোচনা সভায় বক্তারা শ্রমিকদের অধিকার নিশ্চিত করা, কর্মস্থলে নিরাপত্তা বৃদ্ধি এবং স্বাস্থ্য সুরক্ষা জোরদারের ওপর গুরুত্বারোপ করেন।
এছাড়া দিবসটি উপলক্ষে জেলার বিভিন্ন স্থানে রাজনৈতিক দল, সামাজিক ও শ্রমিক সংগঠনের উদ্যোগে র্যালি, আলোচনা সভাসহ বিভিন্ন কর্মসূচি পালিত হচ্ছে।
১২১ বার পড়া হয়েছে
শেয়ার করুন:
মন্তব্য
(0)
আলোচিত খবর
এলাকার খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন
বিজ্ঞাপন