সর্বশেষ

সারাদেশ

সদরপুরে দোকানে গোখরার ছোবল, সাপসহ হাসপাতালে যুবক

আবিদ জামান, ফরিদপুর
আবিদ জামান, ফরিদপুর

বৃহস্পতিবার , ৩০ এপ্রিল, ২০২৬ ৫:২৬ অপরাহ্ন

শেয়ার করুন:
ফরিদপুরের সদরপুর উপজেলায় নিজ মুদি দোকানে কাজ করার সময় বিষধর গোখরা সাপের ছোবলে আহত হয়েছেন রিপন শিকদার (৩৫) নামের এক যুবক। পরে তিনি স্থানীয়দের সহায়তায় জীবন্ত সাপটি ধরেই হাসপাতালে চিকিৎসা নিতে যান।

ঘটনাটি ঘটে বৃহস্পতিবার (৩০ এপ্রিল) দুপুর দেড়টার দিকে উপজেলার ভাষানচর ইউনিয়নের আমিরাবাগ গ্রামে। রিপন শিকদার নিজ দোকানের একটি পাত্রে হাত দেওয়ার সময় ভেতরে লুকিয়ে থাকা গোখরা সাপটি তাকে ছোবল দেয়। এতে তিনি গুরুতর আহত হন।

স্থানীয়রা দ্রুত এগিয়ে এসে সাপটি ধরে ফেলেন এবং পরে রিপনকে দ্রুত সদরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে চিকিৎসকরা তাকে সাপের বিষনাশক (অ্যান্টিভেনম) প্রদান করেন।

হাসপাতাল সূত্র জানায়, সময়মতো চিকিৎসা পাওয়ায় বর্তমানে রিপনের অবস্থা স্থিতিশীল রয়েছে। তবে তাকে আরও কিছু সময় নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে।

আহত রিপন শিকদার জানান, ছোবলের পর আশপাশের লোকজনের সহযোগিতায় সাপটি ধরা সম্ভব হয় এবং পরে সেটি সঙ্গে নিয়েই হাসপাতালে আসেন।

সদরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডা. এফতেখার জানান, দ্রুত হাসপাতালে আনা হওয়ায় রোগীর অবস্থা বর্তমানে নিয়ন্ত্রণে রয়েছে। তবে ঝুঁকি পুরোপুরি কেটে যায়নি, তাই পর্যবেক্ষণ অব্যাহত থাকবে।

১২৩ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন