সর্বশেষ

সারাদেশ

কুড়িগ্রামে জামাই হত্যার ঘটনায় র‌্যাবের হাতে ধরা পড়ল প্রধান দুই আসামি

স্টাফ রিপোর্টার, কুড়িগ্রাম
স্টাফ রিপোর্টার, কুড়িগ্রাম

বৃহস্পতিবার , ৩০ এপ্রিল, ২০২৬ ৪:১০ অপরাহ্ন

শেয়ার করুন:
কুড়িগ্রামের ভুরুঙ্গামারীতে শ্বশুরবাড়িতে জামাইকে পিটিয়ে হত্যার ঘটনায় মূল দুই আসামিকে গাজীপুর থেকে গ্রেফতার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-১৩।

বৃহস্পতিবার (৩০ এপ্রিল) রাতে র‌্যাব-১৩, রংপুরের পক্ষ থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়।

র‌্যাব সূত্রে জানা যায়, নিহত মো. আক্তারুজ্জামান রুবেল (২৫) ভুরুঙ্গামারী উপজেলার বাসিন্দা এবং বীর মুক্তিযোদ্ধা আব্দুল জলিল তরফদারের ছেলে। প্রায় পাঁচ বছর আগে ইসলামী শরিয়াহ অনুযায়ী মোছা. জেসমিন খাতুন (২৩)-এর সঙ্গে তার বিয়ে হয়। তবে বিয়ের পর থেকেই তাদের দাম্পত্য জীবনে নানা বিষয় নিয়ে বিরোধ চলছিল।

গত ১৭ এপ্রিল সকালে পারিবারিক কলহের জেরে স্ত্রী জেসমিন খাতুন বাবার বাড়িতে চলে যান। পরে স্ত্রীকে আনতে গেলে পূর্বপরিকল্পিতভাবে তাকে মারধর করা হয়। এ সময় স্ত্রী, তার ভাই মিজানুর রহমান (৩৮)সহ আরও ২–৩ জন অজ্ঞাত ব্যক্তি মিলে রুবেলকে বাঁশ, লোহার রড ও কাঠের টুকরা দিয়ে বেধড়ক মারধর করে গুরুতর আহত করে।

স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে ভুরুঙ্গামারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। অবস্থার অবনতি হলে তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় গত ২৪ এপ্রিল রাতে তার মৃত্যু হয়।

এ ঘটনায় ২৫ এপ্রিল নিহতের বাবা ভুরুঙ্গামারী থানায় হত্যা মামলা দায়ের করেন।

পরে র‌্যাব-১৩ (রংপুর) ও র‌্যাব-১ (উত্তরা)-এর যৌথ অভিযানে ২৯ এপ্রিল বিকেলে গাজীপুরের বাসন থানার কলম্বিয়া রোড এলাকার একটি বাড়িতে অভিযান চালিয়ে মামলার ১ নম্বর আসামি মিজানুর রহমান এবং ২ নম্বর আসামি জেসমিন খাতুনকে গ্রেফতার করা হয়।

র‌্যাব-১৩ রংপুরের অতিরিক্ত পুলিশ সুপার বিপ্লব কুমার গোস্বামী জানান, হত্যা, অপহরণসহ বিভিন্ন গুরুতর অপরাধ দমনে র‌্যাবের অভিযান অব্যাহত থাকবে।

১২৮ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন