সর্বশেষ

রাজনীতি

পটুয়াখালী আইনজীবী সমিতির নির্বাচনে বিএনপি-সমর্থিত প্যানেলের একচ্ছত্র জয়

স্টাফ রিপোর্টার, পটুয়াখালী
স্টাফ রিপোর্টার, পটুয়াখালী

বৃহস্পতিবার , ৩০ এপ্রিল, ২০২৬ ৪:৪৮ অপরাহ্ন

শেয়ার করুন:
পটুয়াখালী জেলা আইনজীবী সমিতির কার্যনির্বাহী কমিটির নির্বাচনে বাংলাদেশ ল’ইয়ার্স কাউন্সিল (জামায়াত-সমর্থিত) মনোনীত প্যানেল বড় ব্যবধানে পরাজিত হয়েছে। নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতাকারী সবকটি পদেই জয় পেয়েছে জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম সমর্থিত প্রার্থীরা।

ঘোষিত ফলাফল অনুযায়ী, সভাপতি পদে জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম মনোনীত মোহাম্মদ মজিবুর রহমান ২৬৪ ভোট পেয়ে নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আলহাজ মো. নাজমুল আহসান পান ১৩৯ ভোট।

সহ-সভাপতি পদে নজরুল ইসলাম ২৫৬ ভোট পেয়ে বিজয়ী হন, যেখানে তার প্রতিদ্বন্দ্বী মো. মাসুদুর রহমান পান ১২৭ ভোট।

সাধারণ সম্পাদক পদে আরিফ হোসেন বিপুল ব্যবধানে জয়লাভ করেন। তিনি পান ৩২৮ ভোট, আর প্রতিদ্বন্দ্বী মো. মহিউদ্দিন পান মাত্র ৬৯ ভোট।

সহ-সাধারণ সম্পাদক পদে মোহাম্মদ আমিনুল ইসলাম সোহাগ ৩০৫ ভোট পেয়ে নির্বাচিত হন। একই পদে প্রতিদ্বন্দ্বীদের মধ্যে মো. মুজিবুল হক বিশ্বাস রানা পান ২৫৬ ভোট, আনোয়ার হোসাইন ১০৯ ভোট এবং মোহাম্মদ ওমর ফারুক পান ৭৩ ভোট।

লাইব্রেরি সম্পাদক পদে মো. মনিরুল ইসলাম বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন।

ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক পদে মাইনুল ইসলাম রুবেল ২৯৮ ভোট পেয়ে জয়ী হন, তার প্রতিদ্বন্দ্বী আবু সাঈদ খান পান ৮৫ ভোট।

সদস্য পদে এনামুল হক রাসেল ২৯০ ভোট এবং মারিয়াম আহমেদ ২৭৫ ভোট পেয়ে নির্বাচিত হন। অপর প্রার্থী মোহাম্মদ নজরুল ইসলাম পাটুয়ারী পান ১৩৩ ভোট।

নির্বাচনে মোট ৫২০ জন ভোটারের মধ্যে ৪০৯ জন ভোট প্রদান করেন। একটি ব্যালট বাতিল হওয়ায় ৪০৮টি ভোট বৈধ হিসেবে গণ্য করা হয়।

এবারের নির্বাচনে মূলত দুটি প্যানেল—জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম এবং বাংলাদেশ ল’ইয়ার্স কাউন্সিল অংশ নেয়। তবে কোনো আওয়ামীপন্থী প্যানেল নির্বাচনে অংশ নেয়নি।

১২২ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
রাজনীতি নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন