সর্বশেষ

সারাদেশ

স্কুল ক্যাম্পাসে গাঁজা সেবন বন্ধ করতে গিয়ে ক্যান্টিন পরিচালকের ওপর হামলা

সুখেন্দু এদবর, বরিশাল
সুখেন্দু এদবর, বরিশাল

বৃহস্পতিবার , ৩০ এপ্রিল, ২০২৬ ২:৩৮ অপরাহ্ন

শেয়ার করুন:
বরিশালের গৌরনদী উপজেলার মাহিলাড়া এএন মাধ্যমিক বিদ্যালয় ক্যাম্পাসে রাতের আধাঁরে মাদক সেবন বন্ধ করতে গিয়ে ক্যান্টিন পরিচালকের ওপর হামলার ঘটনা ঘটেছে।

এ ঘটনায় বৃহস্পতিবার দুপুরে থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।

অভিযোগে জানা যায়, বুধবার দিবাগত রাত আনুমানিক ৯টার দিকে ১০ থেকে ১৫ জন কিশোর জন্মদিন উদযাপনের কথা বলে স্কুল ক্যাম্পাসে প্রবেশ করে এবং সেখানে গাঁজা সেবন শুরু করে। বিষয়টি জানতে পেরে ওই বিদ্যালয়ের ক্যান্টিন পরিচালক ইব্রাহিম চোকদার উপজেলা ছাত্রদল নেতা জোবায়ের সিকদারসহ স্থানীয় কয়েকজনকে সঙ্গে নিয়ে ঘটনাস্থলে গিয়ে তাদের বাধা দেন।

এ সময় অভিযুক্ত কিশোররা তাদের আরও সহযোগীদের ডেকে আনে। স্থানীয় অর্পন, জিছান, তন্ময়, নিরব সিকদার ও বিপ্লবসহ অজ্ঞাত আরও ৪-৫ জন ঘটনাস্থলে উপস্থিত হয়ে ইব্রাহিম চোকদারের সঙ্গে বাগবিতণ্ডায় জড়িয়ে পড়ে। একপর্যায়ে তারা তার ওপর হামলা চালিয়ে স্থান ত্যাগ করে বলে অভিযোগে উল্লেখ করা হয়।

ঘটনার পরপরই ইব্রাহিম চোকদার ৯৯৯ নম্বরে ফোন করেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে গাঁজা উদ্ধার করে নিয়ে যায়।

গৌরনদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তারিক হাসান রাসেল জানান, বিষয়টি তদন্ত করে সত্যতা পাওয়া গেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

১৩১ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন