সর্বশেষ

সারাদেশ

ফুলবাড়িয়ায় ২২০০ লিটার জ্বালানিসহ ট্যাংকলরি আটক, তিনজন গ্রেপ্তার

স্টাফ রিপোর্টার, ময়মনসিংহ 
স্টাফ রিপোর্টার, ময়মনসিংহ 

শুক্রবার, ১ মে, ২০২৬ ৩:৩৬ পূর্বাহ্ন

শেয়ার করুন:
ময়মনসিংহের ফুলবাড়িয়ায় অবৈধভাবে জ্বালানি তেল বিক্রির অভিযোগে ২২০০ লিটার তেলসহ একটি ট্যাংকলরি জব্দ করেছে পুলিশ। এ ঘটনায় লরির চালক, সহকারী ও একজন স্থানীয় ক্রেতাকে আটক করা হয়েছে।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন সিরাজগঞ্জ জেলার বাসিন্দা লরিচালক সোহেল রানা (৪০), তার সহকারী হৃদয় আহমেদ (২৩) এবং ফুলবাড়িয়ার স্থানীয় বাসিন্দা উসমান আলী।

পুলিশ জানায়, বুধবার (২৯ এপ্রিল) ভোরে গোপন সংবাদের ভিত্তিতে ফুলবাড়িয়া উপজেলার পুটিজানা ইউনিয়নের শিবগঞ্জ হাটখালি বাজার এলাকায় অভিযান চালানো হয়। এ সময় একটি ট্যাংকলরি থেকে অবৈধভাবে জ্বালানি বিক্রি করা হচ্ছিল বলে নিশ্চিত হয়ে পুলিশ সেখানে অভিযান চালায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে কয়েকজন পালিয়ে যায়, তবে ঘটনাস্থল থেকে ট্যাংকলরি, জ্বালানি তেল এবং তিনজনকে আটক করা হয়।

পুলিশের ভাষ্য অনুযায়ী, প্রাথমিক জিজ্ঞাসাবাদে চালক ও সহকারী জানান, তারা সিরাজগঞ্জ থেকে জ্বালানি নিয়ে মুক্তাগাছার একটি ফিলিং স্টেশনে যাওয়ার কথা ছিল। তবে পথে নির্ধারিত গন্তব্যে না গিয়ে স্থানীয়ভাবে জ্বালানি বিক্রি করা হয়।

ঘটনাস্থল থেকে পাওয়া একটি স্লিপে “সেভেন স্টার ফিলিং স্টেশন”-এর নাম পাওয়া গেলেও সেখানে পূর্ণাঙ্গ ঠিকানা উল্লেখ ছিল না বলে জানায় পুলিশ। এ বিষয়ে ফিলিং স্টেশনটির সম্পৃক্ততা রয়েছে কি না, তা এখনও নিশ্চিত নয়।

এদিকে স্থানীয়দের দাবি, ওই এলাকায় একটি চক্র দীর্ঘদিন ধরে রাতের আঁধারে বেশি দামে জ্বালানি বিক্রি করে আসছে। যদিও অভিযুক্ত উসমান আলী দাবি করেন, তার বৈধ এনওসি রয়েছে এবং নির্দিষ্ট পরিমাণ জ্বালানি মজুত ও বিক্রির অনুমতি আছে।

ফুলবাড়িয়া থানার এসআই শামীম হোসেন জানান, এ ঘটনায় তিনজনের বিরুদ্ধে মামলা করা হয়েছে এবং আরও কয়েকজনকে শনাক্তের চেষ্টা চলছে। আটক ব্যক্তিদের আদালতে হাজির করা হলে তাদের ৭ দিনের রিমান্ড আবেদন করা হয়েছে। আদালত তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন এবং রিমান্ড শুনানির জন্য পরবর্তী তারিখ নির্ধারণ করেন।

১৭৭ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন