সারাদেশ
চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মেহেদী হাসান রাজ (২৮) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে।
গোমস্তাপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু
আশরাফুল ইসলাম, চাঁপাইনবাবগঞ্জ
শুক্রবার, ১ মে, ২০২৬ ১:৫৮ পূর্বাহ্ন
শেয়ার করুন:
চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মেহেদী হাসান রাজ (২৮) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে রহনপুর বড়বাজার এলাকায় একটি বাড়িতে রং করার সময় এ দুর্ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন গোমস্তাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নূরে আলম।
নিহত মেহেদী হাসান রহনপুর পৌর এলাকার গম্বুজপাড়া মহল্লার কুড়ান আলীর ছেলে।
ওসি মো. নূরে আলম জানান, দুপুরে রহনপুর বড়বাজার এলাকার বীর মুক্তিযোদ্ধা আকতার আলী কচি খানের বাড়িতে দেওয়ালের রংয়ের কাজ করছিলেন মেহেদী। এ সময় তিনি বিদ্যুতের সঞ্চালন লাইনের একটি তারের সংস্পর্শে এসে বিদ্যুৎস্পৃষ্ট হন।
স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
তিনি আরও জানান, এ ঘটনায় কোনো অভিযোগ না থাকায় মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ বিষয়ে একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হবে।
১৮৩ বার পড়া হয়েছে
শেয়ার করুন:
মন্তব্য
(0)
আলোচিত খবর
এলাকার খবর