সর্বশেষ

সারাদেশ

আশুলিয়ায় ৬২ বছরের নারীসহ ৪৮ বোতল ফেনসিডিল জব্দ, র‌্যাবের অভিযান

আবির ইসলাম, সাভার
আবির ইসলাম, সাভার

শুক্রবার, ১ মে, ২০২৬ ২:৪০ পূর্বাহ্ন

শেয়ার করুন:
আশুলিয়ায় ফেনসিডিলসহ এক নারীকে আটক করেছে র‌্যাব-৪ এর সিপিসি-২ এর সদস্যরা। এ সময় ওই নারীর দেহ তল্লাশি করে ৪৮ বোতল ফেনসিডিল জব্দ করা হয়।

বৃহস্পতিবার দুপুরে আশুলিয়ার নবীনগর–চন্দ্রা মহাসড়কের বাইপাইল এলাকায় যাত্রীবাহী বাসে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। আটক নারীর নাম নাসিমা খাতুন (৬২)। তিনি রাজশাহী জেলার তানোর থানার চান্দুরিয়া গ্রামের ইয়াসিন আলীর স্ত্রী।

র‌্যাব-৪ এর সিপিসি-২ এর কোম্পানি কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার শাহীনুর কবির জানান, মাদকদ্রব্য উদ্ধার ও আইনশৃঙ্খলা রক্ষায় বাইপাইল এলাকায় চেকপোস্ট বসানো হয়। এ সময় বিভিন্ন যানবাহন ও যাত্রীদের তল্লাশির অংশ হিসেবে ‘সোনার তরী পরিবহন’ নামের একটি বাসে অভিযান চালানো হয়।

অভিযানের সময় বোরকা পরিহিত যাত্রী নাসিমা খাতুনকে সন্দেহ হলে আটক করা হয়। পরে তার দেহ তল্লাশি করে বোরকার নিচে শরীরে কৌশলে স্কচটেপ দিয়ে মোড়ানো অবস্থায় ৪৮ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়।

র‌্যাব কর্মকর্তা আরও জানান, আটক নারী দীর্ঘদিন ধরে সীমান্তবর্তী জেলা রাজশাহী থেকে কম দামে ফেনসিডিল সংগ্রহ করে আশুলিয়া ও আশপাশের এলাকায় খুচরা ও ডিলার পর্যায়ে বিক্রি করে আসছিলেন।

এ ঘটনায় আশুলিয়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা করা হয়েছে। মামলায় তাকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে বলেও জানান তিনি।

১৮৪ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন